নাসরিন নাজমার নতুন কবিতা সংকলন

এক অভিনব বই প্রকাশের সাক্ষী হলো ৪৯তম কলকাতা বইমেলা।নাসরিন নাজমার নতুন কবিতা সংকলন ‘রাস্তায় লেখা কবিতা’র আত্মপ্রকাশ হলো তার ৪ বছরের শিশুকন্যার হাত ধরে।কোনো উজ্জ্বল তারকার উপস্থিতি ছিলনা,ছিলনা মঞ্চের আলোর ঝলকানি। ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট্ট ইভানিয়া তৈরি করলো এক আনন্দের মুহূর্ত।

লেখিকার অন্যান্য বইয়ের সাথে এই নবতম কবিতা সংকলন পাওয়া যাচ্ছে কলকাতা বইমেলায়।প্রাপ্তিস্থান ১৮৮ নম্বর স্টল বরানগর দর্পণ, ৪০৯ নম্বর কুলিশ এর স্টল এবং ৫৩২ অনিমা প্রকাশনীর স্টলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *