নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ আগামী প্রজন্মের চ্যাম্পিয়ন গড়তে কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে এলো এক অনন্য উদ্যোগ
কলকাতা, ২৯শে মে, ২০২৬: ভারতের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ আজ একটি বিশেষ কোচিং প্যানেল ঘোষণার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করল, যেখানে ভারতীয় ফুটবল ও দাবার জগতের কিংবদন্তি ব্যক্তিত্বরা এক ছাদের নিচে একত্রিত হয়েছেন। এই প্যানেলে রয়েছেন কিংবদন্তি ফুটবলার জোসে বারেটো, অলভিতো ডি’কুনহা এবং মেহতাব হোসেন ফুটবল কোচ হিসেবে, এবং গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু…

