কলকাতা ২১এপ্রিল ২০২৫:কলকাতার মিলন মেলায় অনুষ্ঠিত হচ্ছে প্রসাধনী সামগ্রী মেলা।সেখানে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রসাধনী সামগ্রীর বিভিন্ন সংস্থা। ভিএল সিসি, স্ট্রেক্স থেকে শুরু করে এখানে রয়েছে আরোমা ব্লোসম কোচার বা প্যাশান ইনডালজের মতো সংস্থাও রয়েছে।

ব্লোসম কোচারের রিজওনাল ম্যানেজার জয়ন্ত চক্রবর্তী জানেন, তারা এই নিয়ে নয় বছর এই মেলায় অংশগ্রহণ করছেন। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাদের সামগ্রি বিভিন্ন দোকানে পাওয়া যায়।

আবার দেখা গেছে প্যাশন ইনডালজের ডিরেক্টর কার্তিক পারেখ জানিয়েছেন তাদের রুড়কিতে কারখানা রয়েছে। একেবারে হার্বাল সামগ্রী নিয়ে তারা উপস্থিত হয়েছেন। এছাড়া রয়েছে আরো প্রসাদল সামগ্রীর স্টল।মেলা চলবে আরো কয়েকদিন।

