কলকাতা : বিশ্ব রক্তদাতা দিবস এবং পিতৃ দিবসকে সামনে রেখে অল বেঙ্গল মেনস ফোরাম (ABMF)-এর উদ্যোগে, কলকাতা নিউ হরাইজনস রোটারি ক্লাব, সল্টলেক রেনেসা, আর.পি. ওয়েলফেয়ার ট্রাস্ট এবং লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক বর্ণাঢ্য রক্তদান শিবিরের আয়োজন হয়।
কলকাতায় অবস্থিত এবিএমএফ অফিসের নিকটে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। রক্তদানের মাধ্যমে অসহায় ও সংকটাপন্ন রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত রক্তদাতারা।
অনুষ্ঠানে মোট ৪৭ জন রক্তদাতা রক্তদান করেন, যার মধ্যে ৪২ জন পুরুষ এবং ৫ জন মহিলা ছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, মহিলা রক্তদাতাদের মধ্যে কয়েকজন প্যানেল আইনজীবীও অংশগ্রহণ করেন এবং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
পিতৃ দিবস উপলক্ষে অনুষ্ঠানে “Special Tributes for Dads” শীর্ষক একটি বিশেষ পর্বেরও আয়োজন করা হয়, যেখানে পিতাদের আত্মত্যাগ, স্নেহ, ভালোবাসা এবং পরিবারের প্রতি তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।আয়োজক সংস্থাগুলির প্রতিনিধিরা জানান, রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার সেবায় এক মহৎ উদ্যোগ। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এমন কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানটি মানবতা, সামাজিক সংহতি এবং জনসচেতনতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সকলের প্রশংসা অর্জন করে।
অল বেঙ্গল মেনস ফোরাম (ABMF)-এর উদ্যোগে, কলকাতা নিউ হরাইজনস রোটারি ক্লাব, সল্টলেক রেনেসা, আর.পি. ওয়েলফেয়ার ট্রাস্ট এবং লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক বর্ণাঢ্য রক্তদান শিবির

