স্বরণী গোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

সম্প্রতি কলকাতার, শ্যামবাজার সংলগ্ন- শ্যামপুকুর অঞ্চলে বীরেন্দ্র মঞ্চে নারী দিবস উপলক্ষে এক নাচে গানে ও চলচ্চিত্র প্রদর্শনী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ‘চলো দেখা যাক’ নামক এই অনুষ্ঠান পরিচালনায় ‘স্বরণী’ গ্রুপ । ‘অত্যন্তর’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী হলো এই দিনে। অনুষ্ঠানের প্রধান ইন্দ্রানী গুপ্ত ও ইমন মুখার্জি সমাজের নারীদের অবদান বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ মিত্র, সৌরিশ চৌধুরী( লাইট অ্যান্ড সাউন্ড কর্ণধ), সঞ্জয় রায়( হিন্দু সৎকার সমিতির প্রধান কর্মকর্তা) ফাল্গুনী চ্যাটার্জি( বরিষ্ঠ অভিনেতা), রাজিব জয়েসওয়াল (বিশিষ্ট সমাজসেবী), অপূর্ব চট্টোপাধ্যায় (বিশিষ্ট সাংবাদিক), মল্লার ঘোষ (বিশিষ্ট সংগীত শিল্পী)। সব মিলিয়ে অনুষ্ঠানটি যথেষ্ট আকর্ষণীয় ও মনোরম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *