কলকাতা ১০ ডিসেম্বর ২০২৫:: ট্রুকলার মঙ্গলবার ফ্যামিলি প্রোটেকশন নামের একটি নতুন ইন-অ্যাপ ফিচার চালু করার কথা ঘোষণা করল- যা পরিবারের সব সদস্যের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার যৌথ দায়বদ্ধতা পালন করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস—দুই প্ল্যাটফর্মে ট্রুকলার অ্যাপের মধ্যেই উপলব্ধ এই ফিচার পরিবারের সদস্যদের নিয়ে একটি বিশ্বস্ত গ্রুপ তৈরি করে প্রতারণামূলক কলের বিরুদ্ধে রিয়েল-টাইম সুরক্ষা প্রদান করে। অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে পরিবারের অ্যাডমিন থাকা সদস্য অন্য সদস্যদের কাছে আসা সন্দেহজনক প্রতারণার কলের সময় সতর্কবার্তা পাবেন এবং প্রয়োজনে দূর থেকে সেই কল বন্ধ করে দিতে পারবেন।
পারিবারিক নিরাপত্তার এক নতুন হাতিয়ার
এই সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে একটি সুরক্ষিত পারিবারিক গ্রুপ তৈরি করা যাবে, যেখানে সকলে প্রতারণামূলক কল থেকে একে অন্যকে রক্ষা করতে পারবেন। প্রতিটি গ্রুপ পরিচালনা করবেন একজন ফ্যামিলি অ্যাডমিন, যিনি সুরক্ষার মাত্রা নির্ধারণ, ব্লকলিস্ট ম্যানেজ করা এবং অনাকাঙ্ক্ষিত কল কীভাবে নিয়ন্ত্রণ করা হবে- তা ঠিক করবেন। পরিবারের যে সব সদস্যরা প্রযুক্তিগতভাবে ততটা দক্ষ নন, প্রতারণামূলক কলের শিকার হওয়ার ঝুঁকি তাঁদের ক্ষেত্রে বেশি থাকে। এই ধরণের সদস্যদের সহায়তা করাই এই ফিচারের উদ্দেশ্য।
শক্তিশালী সুরক্ষা ও দূর-নিয়ন্ত্রিত পরিচালনা
এই ফিচারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর রিমোট ম্যানেজমেন্টের সুবিধা। ফ্যামিলি অ্যাডমিন পুরো গ্রুপের নিরাপত্তা সেটিংস পর্যবেক্ষণ করতে পারেন, সুরক্ষার মাত্রা পরিবর্তন করতে পারেন এবং সন্দেহজনক কল এলে হস্তক্ষেপ করতে পারেন। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সম্ভাব্য প্রতারণামূলক কলের সময় অ্যাডমিন সদস্য তাত্ক্ষণিক সতর্কবার্তা লাভ করবেন, পরিবারের সদস্যদের দূর থেকেই সতর্কবার্তা পাঠাতে পারবেন এবং ফোনের ব্যাটারির লেভেল, ফোন ব্যবহারের অবস্থা এবং উপস্থিতি সংক্রান্ত সংকেতও দূর থেকেই জানতে পারবেন।
এই বৈশিষ্ট্যসমূহর মাধ্যমে ব্যবহারকারী পরিবারগুলি প্রিয়জনদের মোবাইল ব্যবহারের ধরণ সম্পর্ক স্পষ্ট চিত্র পাবে এবং প্রয়োজনে সহায়তায় এগিয়ে আসতে পারবে।
সম্পৃক্ততা এবং প্রিমিয়াম রূপান্তর বৃদ্ধির চালিকাশক্তি
পরিবারের সুরক্ষা একটি বিনামূল্যের বৈশিষ্ট্য। কিন্তু নতুন এই ফিচার ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়িয়ে এবং অ্যাপ ব্যবহারের দীর্ঘমেয়াদী প্রবণতা বৃদ্ধি করে আরও সম্পৃক্ততা এবং সুদূরপ্রসারী লাভের নতুন পথ খুলে দেয়। পরিবারগুলিকে একে অপরকে সুরক্ষিত রাখতে সাহায্য করার মাধ্যমে ট্রুকলার দৈনন্দিন যোগাযোগে তার ভূমিকা জোরদার করে তোলে এবং সকলের সঙ্গে ভাগ করে নেওয়া সুরক্ষা একটি স্তর যুক্ত করে- যা এর পুনরাবৃত্তি ব্যবহারে উৎসাহ দেয়।
যেসব পরিবার আরও শক্তিশালী স্তরের সুরক্ষা চায়, তাদের জন্য স্বাভাবিক আপগ্রেড হিসেবে হাজির আছে ‘ট্রুকলার প্রিমিয়াম ফ্যামিলি’ প্ল্যান। এই প্ল্যান পরিবারের পাঁচজন পর্যন্ত লোককে কভার করে এবং উন্নত স্প্যাম ব্লকিং, উচ্চ-ঝুঁকিপূর্ণ নম্বর স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান এবং বিজ্ঞাপন-মুক্ত অভিজ্ঞতা প্রদান করে। এটি ট্রুকলারের পুনরাবৃত্ত সাবস্ক্রিপশনভিত্তিক আয় বৃদ্ধি করার উদ্দেশ্য এবং উচ্চমানের বৈশিষ্ট্যগুলির প্রতি ব্যবহারকারীদের আকর্ষণ ও আনুগত্য বৃদ্ধির কৌশলগত উদ্দেশ্যের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ।
পর্যায়ক্রমে প্রবর্তন এবং বাজারের উপর মনোযোগ দেওয়া
ফিচারটি প্রথম ধাপে চারটি দেশে চালু হবে—সুইডেন, চিলি, মালয়েশিয়া এবং কেনিয়া। ভারতে এটি ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে চালু হবে। ট্রুকলার জানিয়েছে, ভারতসহ বৃহত্তর বাজারে সম্পূর্ণভাবে চালুর আগে পর্যায়ক্রমিক এই রোলআউটের মাধ্যমে প্রাথমিক ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অনুযায়ী অভিজ্ঞতাকে আরও উন্নত করা যাবে।
সামনের পথ
ফ্যামিলি প্রোটেকশনের মাধ্যমে ট্রুকলার শুধু কল শনাক্তকরণ অ্যাপ নয়, যোগাযোগ-নিরাপত্তার আরও বিস্তৃত ক্ষেত্রে তার ভূমিকা শক্তিশালী করতে চাইছে। দ্রুত পরিবর্তনশীল প্রতারণার কৌশলের যুগে ডিজিটাল যোগাযোগকে আরও স্মার্ট, নিরাপদ ও দক্ষ করে তোলার করার দীর্ঘমেয়াদি লক্ষ্যেরই প্রতিফলন এই উদ্যোগ।
ট্রুকলারের সিইও ঋশিত ঝুনঝুনওয়ালা বলছেন, “ট্রুকলার আগেও পরিবারে সকলে ব্যবহার করতেন, এখন আমরা পরিবারে ‘সিটিও’-দের আরও ক্ষমতাশালী করছি যাতে তাঁরা প্রযুক্তিতে কম দক্ষ সদস্যদের সুরক্ষা দিতে পারেন।” তিনি আরও বলেন, “যেহেতু প্রতারণার কৌশল বদলাচ্ছে, আমরা চাই ট্রুকলারই হয়ে উঠুক সেই মাধ্যম- যেথানে পরিবারগুলি মানসিক শান্তি, আগাম সতর্কতা ও নিরাপত্তার জন্য নিশ্চিন্তে নির্ভর করতে পারবে।”
ট্রুকলারের পরিচয়
ট্রুকলার ৪৫০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীর দৈনন্দিন যোগাযোগের একটি অপরিহার্য অংশ। সূচনার পর থেকে ট্রুকলার এক বিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে এবং শুধুমাত্র ২০২৪ সালে প্রায় ৫৬ বিলিয়ন অবাঞ্ছিত কল শনাক্ত এবং ব্লক করেছে তারা। ২০০৯ সাল থেকে স্টকহোমে সদর দফতর থাকা এই প্রতিষ্ঠান ২০২১ সালের অক্টোবর থেকে স্টকহোমের নাসডাক-এ সর্বজনীনভাবে তালিকাভুক্ত। আরও তথ্যের জন্য দেখুন www.truecaller.com।

