চিরন্তন আবেগ ফুটবল বাঙালির –

ফুটবল বাঙালীর চিরন্তন আবেগ। সেই আবেগকে আরও গভীর ও অর্থবহ করে তুলতে নিতাই চন্দ্র মেমোরিয়াল ট্রাস্টের অন্তর্গত গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল, রাজারহাট, ১৬ই নভেম্বর ২০২৫ থেকে শুরু করেছিল অনূর্ধ্ব–১৫ জুনিয়র ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। আজ, ৭ই ডিসেম্বর রবিবার, এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।

এ বছরই ছিল প্রতিযোগিতাটির প্রথম আয়োজন। মোট ১২টি দল অংশগ্রহণ করে। লীগ পর্ব, নকআউট পর্ব, তারপর কোয়ার্টার ফাইনাল—শেষ দুই দিনে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও আজকের ফাইনাল। কঠিন লড়াই শেষে এ বছরের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসে ইস্টবেঙ্গল দল।

অতিথিদের উপস্থিতিতে জমকালো আয়োজন

ফাইনাল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সাব জুনিয়র টিম ২০২৫–২৬-এর খেলোয়াড় ও কোচগণ। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, দীর্ঘ ১০ বছর পর এ বছরই বাংলার সাব জুনিয়র টিম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে—যা অনুষ্ঠানে আলাদা আবেগের পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেন শেখ নজরুল ইসলাম (খাজা বাবা জুয়েলার্স)।

খেলা পরিচালনা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেভেলের বিখ্যাত ফুটবলার হুসেইন মুস্তাফি, দেবাশীষ মুখার্জী,অলিভ ঘোষ (গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল এর কর্ণ ধার) । পাশাপাশি ছিলেন বেঙ্গল সাব জুনিয়র টিম ২০২৫–২৬-এর প্রধান কোচ গৌতম ঘোষ, দলের ম্যানেজার উৎপল মণ্ডল, এবং আরও বহু বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব।

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য-

গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে জানানো হয়—এই প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের ফুটবল প্রতিভাদের তুলে আনার একটি মঞ্চ। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের সংকল্প ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *