কলকাতা ৫ই সেপ্টেম্বর ২০২৫ :মহানায়ক উত্তম কুমার আমাদের সাংস্কৃতিক জীবনে আলোকবর্তিকা হিসেবে শ্রদ্ধেয়। বাংলা ছায়াছবির ইতিহাসে তাঁর কীর্তিকে এবং, মানব দরদী হিসেবে তাঁর অবদানকে আমরা সব সময় স্মরণ করি। গত ১০ বছর ধরে 24 শে জুলাই, মহানায়কের প্রয়াণ দিবসে, এবং তেসরা সেপ্টেম্বর তাঁর জন্মদিনে আমরা উৎসব পালন করি। সারা বছর মহানায়কের দর্শনের পথে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পথ চলি। প্রত্যেক বছর ২৪ শে জুলাই, মহানায়ক এর সাথে যারা ক্যামেরার পেছনে প্রান্তিক শিল্পীরা ছিলেন, তাদের পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক সহযোগিতা আমরা করে থাকি। প্রত্যেক বছর জীবন্ত কিংবদন্তী হিসেবে একজন মান্য শিল্পীকে উত্তম স্মারক সম্মানে আমরা সম্মানিত করি ।শ্রীমতি মাধবী মুখার্জি থেকে শুরু করে লিলি চক্রবর্তী শকুন্তলা বড়ুয়া, সোমা দে, প্রয়াত নিমাই দে,মতন মান্যজনদের আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেছি।
সংগীত পরিবেশন করেছেন Sraboni sen, Swagataluxmi Dasgupta, Sampa kundu, Arfin Rana, Ankan, Samik pal, Sispiya Banerjee, Riddhi Banerjee এরা সংগীত পরিবেশন করবেন। অভিনেতা কুশল চক্রবর্তী, দিগন্ত বাগচী, দোলন রায় উপস্থিত থাকবেন,। উত্তম কুমার চিরকাল টেকনিশিয়ানদের সাহায্য করেছেন। সেই ধারা অব্যাহত রেখে প্রতি বছরের মতো এ বছরও ১ জন টেকনিশিয়ান , যারা উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন এমন ১জন কে আর্থিক সাহায্য ১০,০০০ টাকা এবং পিয়ারলেসের পক্ষ্য থেকে তাঁদের চিকিৎসার খরচ West Bengal Govt Health Scheme বহন করার প্রতিশ্রুতি করা হয় এবং সেই সংক্রান্ত সমস্ত কাগজপত্রও ওনাদের হাতে তুলে দেওয়া হয়। যাকে সাহায্য করা হয় তাঁদের details টা নিচে দিয়ে দিলামঃ

