শপার্স স্টপ তাদের দুর্গাপুজো প্রচারাভিযান ‘পুজোর প্রথম স্টপ’ চালু করেছে



কলকাতা, আগস্ট ২২, ২০২৫: ভারতের প্রিমিয়াম ফ্যাশন, সৌন্দর্য এবং উপহার সংগ্রহের জন্য গ্রাহকদের সর্বজনীন গন্তব্য শপার্স স্টপ, কলকাতার সাউথ সিটি মলে তাদের দুর্গা পুজো প্রচারাভিযানের অংশ হিসেবে ‘পুজোর প্রথম স্টপ’ উন্মোচনের দুর্দান্ত উদযাপন করেছে। এই উদযাপনে ব্র্যান্ডের নতুন পুজো টিভিসি লঞ্চের পাশাপাশি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় এবং অভিনেতা গৌরব চক্রবর্তীর অংশগ্রহণে একটি এক্সক্লুসিভ ইন-স্টোর ইভেন্ট অনুষ্ঠিত হয়, যারা গ্রাহকদের সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আমেজ জীবন্ত হয়ে ওঠে।


এই বছরের বিশেষভাবে সাজানো পুজোর রেঞ্জ সংস্কৃতি, নকশা এবং ঔজ্জ্বল্যের নিখুঁত মিশ্রণকে প্রতিফলিত করে, যেখানে শপার্স স্টপের এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলো কাশিশ এবং বন্দেয়া-কে সামনের সারিতে রেখেছে। গ্রাহকরা টম ফর্ড, ক্ল্যারিন্স, মেক, সেরুটি, জুসি কচার, আরমানি এক্সচেঞ্জ, টমি হিলফিগার, টাইটান রাগা, ভেরো মোডা, ভ্যান হিউসেন, বিবা এবং আরও অনেক শীর্ষস্থানীয় ভারতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের উৎসব প্রস্তুত অফারগুলোও আবিস্কার করতে পারবেন, যা শপার্স স্টপকে সম্পূর্ণ পুজোর পোশাকের জন্য একক গন্তব্য করে তুলেছে।
প্রচারণার অংশ হিসেবে শপার্স স্টপ গর্বের সঙ্গে তাদের পুজো 2025 টিভিসি উন্মোচন করেছে,
এমন একটি হৃদয়গ্রাহী চলচ্চিত্র যা ‘পুজোর প্রথম স্টপ’ এই কথাটির গুরুত্ব ও সারমর্ম বহন করে। গল্পটি এক তরুণ দম্পতির একসাথে কাটানো প্রথম পুজোর আমেজের ঝলক দেয়, যেখানে উপহার দেওয়ার আনন্দ, সাজসজ্জার উত্তেজনা এবং একসঙ্গে থাকার উষ্ণতা জীবন্ত হয়ে ওঠে। পুজোর চেতনার গভীরে প্রোথিত, ছবিটি প্রতিফলিত করে যে কিভাবে শপার্স স্টপে প্রতিটি উদযাপন শুরু হয়, তা সে নিখুঁত পোশাক নির্বাচন করা হোক, মনের মতো উপহার খুঁজে পাওয়া হোক অথবা প্রিয়জনের সঙ্গে উৎসবের আচার-অনুষ্ঠান গ্রহণ করা হোক। ফ্যাশন, সৌন্দর্য এবং উপহার প্রদানের প্রিমিয়াম সংগ্রহের সঙ্গে প্রচারণাটি সুন্দরভাবে এই আবেগগুলোকে প্রতিফলিত করে, যা পুজোকে একটি উৎসবের চেয়েও বেশি করে তোলে। এটি প্রেম, মার্জিত ব্যবহার স্মৃতির একটি ঋতু যা চিরকাল স্থায়ী হয়।
শপার্স স্টপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট মি. কবীন্দ্র মিশ্র বলেন,“দুর্গাপুজো এমন একটি উৎসব যা পরিবারগুলোকে উৎসব, ঐতিহ্য এবং আনন্দে একত্রিত করে। ‘পুজোর প্রথম স্টপে’র মাধ্যমে আমরা পোশাক , হ্যান্ডব্যাগ, সুগন্ধি এবং সৌন্দর্য থেকে শুরু করে ঘড়ি সানগ্লাস এবং ভালোবাসার যথার্থ উপহার বা প্রিয়জনেদের সত্যিকার অর্থে বিশেষ বোধ করানোর জন্য প্রতিটি উৎসবের চাহিদার প্রথম গন্তব্য হয়ে এই চেতনা উদযাপন করি। আমাদের নতুন টিভিসি, প্রিমিয়াম উৎসবের রেঞ্জ এবং স্টোরে আকর্ষণীয় অভিজ্ঞতার সূচনা করার মাধ্যমে, আমরা আমাদের গ্রাহদের পুজোর অবিস্মরণীয় স্মৃতি তৈরি করতে সাহায্য জন্য কেনাকাটার বাইরেও এগিয়ে যাচ্ছি। এই পুজোয় শপার্স স্টপকে আপনার পুজোর প্রথম স্টপ করে তোলার আরও অনেক কারণ রয়েছে। বিশেষভাবে তৈরি করা উৎসবের সংগ্রহ থেকে শুরু করে উৎসবমূল্য পর্যন্ত, 60000 টাকার কেনাকাটায় 5000 টাকার ই-গিফ্ট ভাউচার এবং একটি এক্সক্লুসিভ টমি হিলফিগার লাগেজ অফার সহ এই মরশুমটি স্টাইলে উদযাপন করার বিভিন্ন উপায়ে পূর্ণ। এবং যারা হৃদয় থেকে উপহার দিতে চান , তাদের জন্য এই পুজোয় ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য রয়েছে শপার্স স্টপ গিফ্ট কার্ড”

এই অনুভূতির প্রতি সত্যতা বজায় রেখে, শপার্স স্টপের ‘পুজোর প্রথম স্টপ’ প্রচারাভিযান ব্র্যান্ডটিকে পুজোর সব কিছুর জন্য প্রথম গন্তব্য হিসেবে স্থান দিয়েছে কারণ উৎসবের সংগ্রহ পোশাকের বাইরেও বিস্তৃত, মাথা থেকে পা পর্যন্ত প্রিমিয়াম অভিজ্ঞতা তৈরি করে। মার্জিত ঘড়ি এবং স্টাইলিশ সানগ্লাস থেকে শুরু করে বিলাসবহুল সুগন্ধি, সৌন্দর্যের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং স্টেটমেন্ট হ্যান্ডব্যাগ, প্রতিটি আনুষাঙ্গিক জিনিষপত্র চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে যাতে ক্রেতারা ষষ্টী থেকে দশমী পর্যন্ত তাদের সাজসজ্জা পরিশালীত ও স্টাইলিশ করে তুলতে পারেন।
500 রও অধিক প্রিমিয়াম ব্র্যান্ড, ব্যক্তিগত ক্রেতা-র মতো পরিষেবা এবং ফার্স্ট সিটিজেন ক্লাবের সদস্যদের জন্য অনন্য সুযোগ-সুবিধা সহ, আপনার উৎসবের যাত্রা এখানেই শুরু। আপনার নিকটতম শপার্স স্টপে প্রবেশ করুন এবং আপনি জানতে পারবেন কেন শপার্স স্টপ আসলেই ‘পুজোর প্রথম স্টপ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *