কলকাতা১৬আগস্ট ২০২৫:হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক পদে হরিশ চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে কৃষ্টদাস পাল দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমৃত্যু এই পদে ছিলেন। উনিশ শতকে তিনিই প্রথম হোমরুলের দাবী তোলেন। নিয়মতান্ত্রিক জাতীয়তাবাদের বিকাশে তাঁর অবদানের সঠিক মূল্যায়ন হয় নি ।উনিশ শতকে কৃষ্টদাস পালের লেখাপত্র বক্তৃতার মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনার সঞ্চার করেছিলেন কৃষ্টদাস পাল। গবেষক সুস্বাগত বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “সিলেক্টেড রাইটিংস স্পিচেস এন্ড মিনিটস অফ কৃষ্টদাশ পাল এন্ড ইমার্জেন্স অফ ন্যাশনালিজিম ” বইটি রাজভবনে উদ্বোধন করেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। উপস্থিত ছিলেন কষ্টদাশ পালের পপৌত্র ডাঃ কুমার কিশোর পাল, স্বপন রুদ্র, ডাঃ কেতকী শ্রীবাস্তব,সুবীর চন্দ্র প্রমুখরা।

