কলকাতা (৪ মে ‘২৫):- আজ অপরাহ্ণে ‘ইনফিনিটি সৌল্স’ নিবেদিত ‘কোচিওর লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল’ হয়ে গেল কোলকাতার উপকণ্ঠে অবস্থিত নিউটাউন এলাকার চিনারপার্কের ‘ফ্যাশন টিভি’ কার্যালয়ে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘লিফেস প্রোডাকশন’-এর প্রতিষ্ঠাতা নির্দেশক কৌস্তব ধর চৌধুরী জানিয়েছেন, “মোট ৯ জন ফ্যাশন ডিজাইনারের তৈরি গ্রীষ্মকালীন পোশাক পরে মডেলরা রাম্পে ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছেন।”
অপরদিকে মডেল গ্রুমার মাধবিলতা মিত্র জানিয়েছেন, “একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ১৮ থেকে ২৩ বছরের ১৫ জন মহিলা মডেল সহ ১ জন পুরুষ মডেল ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছন।”
ফ্যাশন শো-তে উপস্থিত হয়ে নিতু শাহ জানান, “ফ্যাশন ডিজাইনারদের কাজের পাশাপাশি মডেলদের ক্যাটওয়াকও প্রশংসার দাবী রাখে।”

