৮৫ বছর বয়সী ডায়ালিসিস-নির্ভর বৃদ্ধ রোগী ব্রেন হেমারেজের পরও বেঁচে ফিরলেন মণিপাল হাসপাতালে
কলকাতা, ২৯ এপ্রিল ২০২৫ – জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এক বৃদ্ধ রোগী নতুন করে প্রমাণ করলেন, মনোবল ও আধুনিক চিকিৎসা একত্রে কী অসম্ভবকে সম্ভব করতে পারে। ৮৫ বছর বয়সী, দীর্ঘদিন ধরে ডায়ালিসিস-নির্ভর এই মানুষটি অচেতন অবস্থায় মণিপাল হাসপাতাল, ঢাকুরিয়ায় ভর্তি হন। তখন তাঁর মস্তিষ্কে তীব্র রক্তক্ষরণ হচ্ছে—ডাক্তারদের মতে, তাঁর বাঁচার সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ।…

