কলকাতা, জুলাই ২০২৬: শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউট আগামী ৩১শে জুলাই, শুক্রবার তাদের নিউ টাউন শাখায় একটি সাংবাদিক সম্মেলনের আযোজন করতে চলেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে এক মাসব্যাপী ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং-এর আনুষ্ঠানিক সূচনা করা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চোখের পরীক্ষা এবং সময়মতো রেটিনা পরীক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

বর্তমানে ভারতে ১০ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং অনুমান করা হয়, প্রায় ২.১ কোটিরও বেশি মানুষের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার ঝুঁকি রয়েছে। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে লক্ষ লক্ষ মানুষ মারাত্মক দৃষ্টিশক্তি হ্রাসের সম্মুখীন হতে পারেন। ডায়াবেটিক রেটিনোপ্যাথির সবচেয়ে বড় সমস্যা হস, প্রাথমিক পর্যায়ে এই রোগে সাধারণত কোনো নক্ষণ প্রকাশ পায় না। তাই নিয়মিত রেটিনা পরীক্ষা ও প্রাধমিক পর্যায়ে চিকিৎসাই দৃষ্টিশক্তি রক্ষার সর্বোত্তম উপায়।
এই সচেতনতা অভিযানের মাধ্যমে শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউট (নিউ টাউন শাখা) জনসাধারণকে নিয়মিত চক্ষু পরীক্ষা করতে উৎসাহিত করবে এবং ডায়াবেটিসজনিত প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমাতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে।
সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাঃ শিবাশিস দাশ (MBBS, MS, Gold Medallist, Medical Retina specialist) নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,
ভারতে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্রমবর্ধমান প্রকোপ বাড়ছে। এছাড়াও ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেক ব্যক্তির জন্য বছরে অন্তত একবার রেটিনা পরীক্ষা কেন জরুরি।

