আইএসএলের প্রথম ম্যাচে জয় চায় মহমেডান
সুদীপ্ত ভট্টাচার্য বৃষ্টিস্নাত রবিবারের দুপুরে রেড রোডের ধারে দেখা মিললো বেশ কিছু যুবকের। গায়ে মহমেডান জার্সি। এই ঘোর দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে এই যুবকের দলকে দেখে বেশ বিস্মিতই হলাম। কি ব্যাপার আজকে কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে মহমেডানের খেলা রয়েছে, অথচ এঁরা এখানে, কি ব্যাপার। এই ভাবতে ভাবতেই ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী এক ভদ্রলোকের…

