দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’। ২৪ নভেম্বর, রবিবার রাত ১০ টায়।
কলকাতা, ২৪শে নভেম্বর: ১৫ নভেম্বর, ২০২৪। শুক্রবার। সন্ধে। কসবা। চায়ের দোকানে ধোঁয়া উঠছে। ট্যাক্সির আর অ্যাপ ক্যাবের ভিড় বাড়ছে অ্যাক্রোপলিস মলের সামনে। সিগনালে দাঁড়িয়ে সার বেঁধে দাঁড়িয়ে গাড়ি। রাজডাঙা ক্রসিঙের কাছেই নিজের বাড়ির সামনে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাঁর স্ত্রী ও তাঁর বন্ধু। সেখানেই দাঁড়ালো একটা স্কুটার। দুজন বসে। বেরিয়ে এল একটা রিভলভার।…

