আইপিএস সুখেন্দু হীরার ‘জঙ্গলমহলের ডায়েরি’ প্রকাশ
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা ৬ ফেব্রুয়ারি ২০২৫:বৃহস্পতিবার সন্ধেবেলায় ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় রাজ্য পুলিশের নিরাপত্তা বিভাগের ডিআইজি সুখেন্দু হীরা সাহেবের ভিন্নধর্মী বই ‘জঙ্গলমহলের ডায়েরি’ প্রকাশ পেল।ছিলেন কথাসাহিত্যিক অমর মিত্র – কিন্নর রায়ের মত সমাজের গুণীজনরা । লোকসংস্কৃতি গবেষক আইপিএস সুখেন্দু হীরা সাহেবের এবারের বইমেলায় দ্বিতীয় বই। প্রকাশিত পুস্তক হিসাবে চতুর্থ। কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে…

