আন্তর্জাতিক খেতাবজয়ী ক্ষুদে দাবাড়ুদের সম্বর্ধনা দিলো ডিব্যেন্দু বারুয়া চেস একাডেমি

সম্প্রতি এশিয়ান ইউথ ও ওয়ার্ল্ড ক্যাডেট দাবা প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী দুই ক্ষুদে দাবাড়ু সাই আস্থা সিং এবং সর্বার্থ মণিকে সম্মানিত করল ধানুকা ধুনসেরি ডিব্যেন্দু বারুয়া চেস একাডেমি। সাই আস্থা চীনে অনুর্ধ্ব-৮ এশিয়ান ইউথ-এ সোনা ও জর্জিয়ায় ওয়ার্ল্ড ক্যাডেট-এ ব্রোঞ্জ জিতেছে। অন্যদিকে, অনুর্ধ্ব-১০ ওয়ার্ল্ড ক্যাডেট-এ রূপোজয়ী সর্বার্থ মণি ২৩০০ রেটিং টপকে ফিদে মাস্টার (FIDE Master) খেতাব অর্জন করেছে। গত ২৯শে জুলাই একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাঁদের এই বিশেষ কৃতিত্বকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *