চিকিৎসকদের সম্মান জানিয়ে জাতীয় চিকিৎসক দিবস ২০২৬ উদযাপনে চার্নক হাসপাতাল


কলকাতা, ১ জুলাই ২০২৬: পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সুপার স্পেশালিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চার্নক হাসপাতাল জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। চিকিৎসক সমাজের অমূল্য অবদান ও মানবসেবায় তাঁদের নিরলস নিষ্ঠাকে সম্মান জানাতেই এই উদযাপনের আয়োজন।
‘বিহাইন্ড দ্য মাস্ক: হু হিলস দ্য হিলার্স?’ শীর্ষক ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল চিকিৎসকদের অবিচল নিষ্ঠা, সহমর্মিতা ও মানবিক সেবাকে সম্মান জানানো। একই সঙ্গে রোগীসেবার মানোন্নয়ন এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তাঁদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতেই চার্নক হাসপাতালের এই বিশেষ উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট–গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী তরুণজ্যোতি তেওয়ারি এবং শ্রী পীযূষ কানোরিয়া। তাঁরা স্বাস্থ্যসেবা ও চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছেন।
চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যাদের সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
• ডা. তপব্রত দে – প্রধান, কার্ডিওলজি বিভাগ
• ডা. জয়ন্ত দত্ত – নেফ্রোলজিস্ট
• ডা. এ. এন. মুখার্জি – অর্থোপেডিক বিশেষজ্ঞ
• ডা. তপন মুখার্জি – নিউরোসার্জন
• ডা. মানস কুমার মণ্ডল – ইউরোলজিস্ট
• ডা. নিশান্ত আগরওয়াল – প্রধান, জরুরি বিভাগ
• ডা. সেলিম পারভেজ – ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট
এছাড়াও হাসপাতালের আরও কয়েকজন বিশিষ্ট চিকিৎসককে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে।
চার্নক হাসপাতাল উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে ধারাবাহিকভাবে এক নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। ৬৩০ বেডসহ এই সুপার স্পেশালিটি হাসপাতালটিতে রয়েছে ২০৫টি আইসিইউ বেড এবং অত্যাধুনিক জার্মান ও আমেরিকান চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত উন্নতমানের মডিউলার অপারেশন থিয়েটার, যা রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা করে।
এই প্রসঙ্গে চর্নক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রশান্ত শর্মা বলেন, “চিকিৎসক দিবস এমন একটি উপলক্ষ, যা আমাদের স্বাস্থ্যসেবা পেশাজীবীদের নিরলস নিষ্ঠা ও আত্মনিবেদনকে স্বীকৃতি জানানোর সুযোগ করে দেয়। তাঁরা প্রতিনিয়ত মানুষের স্বাস্থ্যকে তাঁদের কাজের কেন্দ্রবিন্দুতে রেখে দায়িত্ব পালন করে চলেছেন। এই উদযাপনের মাধ্যমে আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং চিকিৎসাসেবার মাধ্যমে সমাজে অর্থবহ অবদান রাখা চিকিৎসকদের সম্মান জানাতে পেরে খুব গর্বিত অনুভব করছি।”
‘নৈতিকতা ও সমন্বিত পরিষেবার ভিত্তিতে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হওয়া’— এই লক্ষ্য এবং ‘নিজস্ব অঞ্চলের শীর্ষস্থানীয় হাসপাতালগুলির মধ্যে স্থান করে নেওয়া’— এই মিশনকে সামনে রেখে চার্নক হাসপাতাল উন্নত চিকিৎসা দক্ষতার সঙ্গে মানবিক ও সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *