কলকাতা লাইভ ব্যান্ড অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সভা ও সাংবাদিক সম্মেলন

আজ পয়লা জুলাই ২০২৬ কলকাতা সেন্ট্রাল মেট্রো সংলগ্ন নলিনী গুহ সভাগৃহে কলকাতা লাইভ ব্যান্ড অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো । সংস্থার সভাপতি বাদল সরকার ও স্রষ্টা কুমারেশ ঘোষ , এডভাইজার আইনজীবী অসীম কর্মকার মহাশয় সহ কার্যকরী সমিতির আবেদন – আমরা ৪০-৫০ বছর ধরে কলকাতার তথা বাংলার বুকে বিভিন্ন হোটেলে সন্ধ্যায় সংগীত নৃত্য পরিবেশনে সকলকে আনন্দ দিয়ে ।সকলে খুশির বিনিময় সামান্য অর্থ সাহায্যতে হোটেল মালিক ও ২৫ থেকে ৪০ জন পর্যন্ত কলাকুশলীদের পারিশ্রমিক উপার্জন করি । এই প্রেক্ষাপট থেকেই বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন স্বনামধন্য শিল্পী এক সময় পারফরম্যান্স করতেন এবং আমরা যারা এই অনুষ্ঠান পরিচালনা করি আমাদের ব্যান্ড লিডার নামে সমাজে পরিচিত। কিন্তু সরকারিভাবে আমাদের কোন স্বীকৃতি নেই। আমাদের এই অ্যাসোসিয়েশন তিন বছর সরকারি নথিভূক্ত হয়েছে বর্তমান সরকারের কাছে বিনম্র অনুরোধ আমাদের স্বীকৃতি দেওয়া হোক যাতে আমরা সুষ্ঠু সুন্দর ও সভ্যতার সঙ্গে মাথা তুলে এই প্রচেষ্টাকে চালিয়ে যেতে পারি। আমাদের সংস্থায় এই মুহূর্তে ১৫০ ব্যান্ড লিডার এবং প্রত্যেক ব্যান্ড লিডারের সদস্য কলা কৌশলী প্রায় ২৫ থেকে ৪০ জন প্রত্যেকেরই পরিবার নির্ভর করে এখান থেকে। মালিকপক্ষ ও সমস্ত কলাকুশলী সরকারি নথিভুক্ত অতএব আমাদের ও সরকারি স্বীকৃতি মনজুর করা হোক। সভার সমাপ্তি ঘোষনা করেন আজকের সভাধিপতি কৈলাশ গুপ্ত মহাশয় জাতীয় সঙ্গীত জনগনের দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *