Kelvinator এর এক ঐতিহাসিক পরিবর্তন ‘Summer Paused’ (গ্রীষ্ম বিরতি) 3D OOH অভিনবভাবে এই গ্রীষ্মে শীতলতার মাত্রা বহুগুণ বাড়িয়ে তুলেছে।বাস্তব জীবনের চেয়েও বিশাল এক ইনস্টলেশন কলকাতার বুকে ‘Heavy Duty Cooling’-এর অভিজ্ঞতাকে জীবন্ত করে তুলেছে

কলকাতা,২২ এপ্রিল, ২০২৬: Kelvinator India একটি অত্যন্ত প্রভাবশালী 3D হোর্ডিংয়ের মাধ্যমে আউটডোর বিজ্ঞাপনের মানকে আরো এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই হোর্ডিংটি ঘোষণা করছে—‘Summer Paused’ (গ্রীষ্ম বিরতি)—যা তাদের শক্তিশালী শীতলতার প্রতিশ্রুতিকে এমন এক বাস্তব রূপ দিয়েছে যে, রাস্তায় চলা ফেরা পথচারীরা তা দেখে থমকে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। বর্তমানে কলকাতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এই প্রচার অভিযান চালু রয়েছে; শীঘ্রই এই প্রচার অভিযান চালু হবে আহমেদাবাদ এবং ম্যাঙ্গালোরেও। গ্রীষ্মের ঠিক সেই চরম সময়েই এই প্রচার অভিযান চালানো হচ্ছে, যখন এয়ার কন্ডিশনারের বিজ্ঞাপন নিয়ে প্রতিযোগিতা থাকে তুঙ্গে তখন বিজ্ঞাপনের ভিড়ে নিজেদের স্বাধীনভাবে তুলে ধরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সৃজনশীল বাস্তবায়ন

এই ইনস্টলেশনটিতে একটি 3D ভিজ্যুয়াল রয়েছে, যেখানে বরফে ঢাকা একটি অবয়ব একটি বিশাল মই বেয়ে একটি বিশালআকৃতি বিলবোর্ডে উঠছে—যেটি সম্পূর্ণভাবে বরফের ঠান্ডায় আচ্ছন্ন। ফ্রেমের ভেতরে একটি Kelvinator স্প্লিট এসি জায়গাটিকে এতটাই প্রবল ভাবে ঠান্ডা করে যে, হলুদ বিনি ও স্কার্ফ পরা একটি হাসিখুশি তুষারমানব একটি সোফায় আরামে বসে আছে। বিলবোর্ডের কিনারা বরাবর ব্যাপকভাবে বরফখণ্ড ঝরে পড়ছে এবং তা ফ্রেমের বাইরেও ছড়ানো, এটা এমন একটি সৃজনশীল ভাবনা, যা কল্পনা আর বাস্তব জগতের মাঝের সীমারেখাকে ঝাপসা করে দেয়। । “Summer Paused” শিরোনামটি মূল ধারণাটাকে আরও শক্তভাবে তুলে ধরে, আর এর উপ-বার্তা “Heavy Duty Cooling” পণ্যটির প্রতিশ্রুতিকে আরও পরিষ্কারভাবে বোঝায়—একটি সাধারণ বাইরের কাঠামোকে এমন একটি আকর্ষণীয় দৃশ্যে বদলে দেয়, যা গরমকেও যেন থামিয়ে দিতে পারে।

মিডিয়া কৌশল

এই ক্যাম্পেইনটি গরমের একদম পিক সময়ে, আবহাওয়া ও ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ তিনটি জায়গায় প্রিমিয়াম আউটডোর বিজ্ঞাপন ব্যবহার করে চালানো হয়েছে। বিলবোর্ডের ফ্রেমের বাইরেও বিভিন্ন অংশ বাড়িয়ে দেখানোর মাধ্যমে, ব্র্যান্ডটি সাধারণ আউটডোর বিজ্ঞাপনকে নতুনভাবে ভাবাছে এবং এটিকে এমন একটি বিজ্ঞাপনে পরিণত করেছে, যা মানুষকে দেখার পাশাপাশি একটা আলাদা অভিজ্ঞতাও দিচ্ছে। এই ইনস্টলেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বাস্তব জায়গায় যেমন প্রভাব ফেলে, তেমনি ডিজিটাল প্রচারেও কাজে লাগে। এটি মানুষকে ছবি বা ভিডিও তুলে শেয়ার করতে উৎসাহ দেয়, কারণ পথচলতি লোকজন থেমে এই সৃজনশীল জিনিসগুলো দেখেন —ফলে সরাসরি প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও স্বাভাবিকভাবে এর পরিচিতি বাড়ে।

কেলভিনেটরফরদ্যকুলেস্টওয়ান #সামারপজড

ব্র্যান্ডের উদ্দেশ্য

এই ক্যাম্পেইনটি Kelvinator-এর “For the Coolest One” ভাবনাকে তুলে ধরে—যারা ভালো পারফরম্যান্স আর স্টাইল দুটোই চান, তাদের কথা ভেবেই এটি তৈরি।এই সৃজনশীল কাজটি পণ্যের প্রতিশ্রুতিকে এমন এক আকর্ষণীয় বাস্তব অভিজ্ঞতায় বদলে দেয়, যা মানুষ সহজেই বুঝতে ও অনুভব করতে পারে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে Kelvinator India দেখিয়েছে যে, কীভাবে আউটডোর বিজ্ঞাপন (OOH) ব্যবহার করে দৃশ্যমানতা এবং গ্রাহক সম্পৃক্ততা উভয়ই বাড়াতে পারে, বিশেষ করে এয়ার কন্ডিশনারের মতো উচ্চ-চাহিদার ও মৌসুমী পণ্য বিভাগে। তাপমাত্রা যত বাড়ে, বার্তাটাও তত পরিষ্কার হয়ে যায়: শক্তিশালী ও ভরসাযোগ্য ঠান্ডা পেতে Kelvinator India-এর এয়ার কন্ডিশনারই ভালো পছন্দ।

Kelvinator এয়ার কন্ডিশনারের নতুন এই সম্ভারটি অত্যন্ত সুচিন্তিতভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ভারতের বৈচিত্র্যময় এবং ক্রমশ কঠিন হয়ে ওঠা জলবায়ু পরিস্থিতির পরিবর্তনশীল চাহিদাগুলো পূরণ করা যায়। এই নতুন সিরিজটির স্মার্ট প্রযুক্তি, অসামান্য শক্তি-সাশ্রয় এবং সেই সুদীর্ঘ পরীক্ষিত নির্ভরযোগ্যতার এক চমৎকার সংমিশ্রণ—যা দীর্ঘকাল ধরে ‘Kelvinator’ নামের সমার্থক হয়ে আছে।

Kelvinator India সম্পর্কে

বিশ্বজুড়ে Kelvinator একটি প্রায় ১০০ বছরের পুরোনো পরিচিত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড। যা রেফ্রিজারেশন এবং জলবায়ু নিয়ন্ত্রণ প্রযুক্তিতে সুপরিচিত ; বর্তমানে এটি রিলায়েন্স রিটেলের (Reliance Retail) পোর্টফোলিওর একটি অংশ।আধুনিক ডিজাইন এবং সেরা ফিচারযুক্ত নতুন প্রজন্মের স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এই ব্র্যান্ডটি এখন ভারতে আবার নতুনভাবে যাত্রা শুরু করছে—যার মূল লক্ষ্য হলো গ্রাহকদের আরও সহজ ও স্মার্টভাবে জীবনযাপন করতে সাহায্য করা। Reliance Retail-এর বড় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, প্রযুক্তিগত দক্ষতা এবং গ্রাহকদের চাহিদা বোঝার ফলে, Kelvinator এখন ভালো মানের পারফরম্যান্স এবং স্মার্ট ফিচার দেওয়ার জন্য দৃঢ়ভাবে কাজ করছে। “For the Coolest One” (সেরাদের জন্য সেরা) নামক ব্র্যান্ড প্রতিশ্রুতির আলোকে, Kelvinator নিজেকে এমন একটি পছন্দের ‘প্রিমিয়াম’ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা উন্নত শীতলীকরণ সমাধান এবং দীর্ঘস্থায়ী মূল্য প্রত্যাশাকারী ভারতীয় পরিবারগুলোর কাছে বিশেষ জনপ্রিয়।

আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন: Namrata.shah@ril.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *