রেডওয়াইন এন্টারটেনমেন্ট-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বঙ্গজ্যোতিষ সম্মান

কলকাতা : শহরের সাংস্কৃতিক অঙ্গনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ আয়োজনের সাক্ষী থাকল আই সিসিআর। রেডওয়াইন এন্টারটেনমেন্ট-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বঙ্গজ্যোতিষ সম্মান’ অনুষ্ঠান, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত জ্যোতিষবিদ ও তন্ত্রসাধকদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজস্ব দপ্তরের জয়েন্ট কমিশনার অনুপম হালদার। অনুষ্ঠান চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে তিনি জ্যোতিষশাস্ত্রের প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, “জ্যোতিষশাস্ত্র আর মানুষের ভাগ্য এক নয়। জ্যোতিষশাস্ত্র মানুষকে পথ দেখায়, কিন্তু মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে।” তাঁর এই মন্তব্য উপস্থিত অতিথি ও জ্যোতিষমহলের মধ্যে নতুন করে ভাবনার দিশা দেয়।অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মানের মাধ্যমে প্রাচীন ভারতীয় জ্ঞান ও সাধনার ধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য।সামগ্রিকভাবে, ‘বঙ্গজ্যতিষ সম্মান’ শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; বরং জ্যোতিষশাস্ত্র ও মানবজীবনের সম্পর্ক নিয়ে এক গভীর দার্শনিক আলোচনার ক্ষেত্র হিসেবেও আত্মপ্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *