কলকাতা, ২৪ মার্চ ২০২৬- Samrat’s Beauty & Modeling Makeup Academy (SBMA) গর্বের সঙ্গে তাদের শুভ উদ্বোধনের ঘোষণা করছে।
SBMA একটি প্রিমিয়াম ইনস্টিটিউট, যা মূলত স্কিন, হেয়ার, মেকআপ এবং ওয়েলনেস-এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটি আগ্রহী শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা, আত্মবিশ্বাস এবং ইন্ডাস্ট্রি-রেডি প্রশিক্ষণের মাধ্যমে সফল ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করবে।
SBMA-এর প্রতিষ্ঠাতা মি. সম্রাট মুখার্জি, যিনি গত ৩২ বছর ধরে সফলভাবে পরিচালনা করে আসছেন SMPAI (Samrat Modeling & Performing Arts Institute)-একটি সুপরিচিত অভিনয়, মডেলিং, নৃত্য এবং মিডিয়া ম্যানেজমেন্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান। SBMA-এর মাধ্যমে তিনি তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যকে বিউটি ও ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে প্রসারিত করেছেন। তিনি এই সাংবাদিক সন্মেলনে SBMA-এর কোর্স, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইন্ডাস্ট্রিতে সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।

