কেএফ্‌সি-র ডাবল চিকেন ডায়নামাইট, মুচমুচে চিকেনের মাঝে এবার নুডলসের যুগলবন্দী

~এসে গেলো ডাবল চিকেন ডায়নামাইট – যার দাম শুরু হচ্ছে মাত্র ₹২৯৯ থেকে~
~বান ছাড়া, সম্পূর্ণ চিকেন দিয়ে তৈরি এই বার্গারের স্বাদ নিন; যার ঠিক মাঝখানে ঠাসা রয়েছে কোরিয়ান নুডলস, কেএফ্‌সি-র নিজস্ব স্পাইসি মেয়োনেজ ও চিজ্‌, আর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঝাঁঝালো সব মশলা~

জাতীয়, ২4শে জুন ২০২৬: কিছু কিছু জিনিস মোটেও যুক্তিযুক্ত মনে হয় না। তবুও… কেমন ক’রে যেন, শেষমেশ ঠিকই মিলে যায়!
চকোলেট সমোসা।
পান লাড্ডু।
কিংবা আইসক্রিমের সাথে আচার।
আর এবার ঠিক তেমনই এক অদ্ভুত অথচ দারুণ মেলবন্ধন; দুটো মুচমুচে চিকেন ফিলে-র ঠিক মাঝখানে সাজানো কোরিয়ান নুডলস।
ভারতেও অদ্ভুত সব খাবারের মেলবন্ধন বা ফুড কম্বিনেশন-এর প্রতি মানুষের এক চিরন্তন ভালোবাসা রয়েছে। এগুলো প্রথম দেখায় বেশ অপ্রত্যাশিত (এবং রীতিমতো চমকে দেওয়ার মতো) মনে হলেও, প্রথম কামড় দেওয়ার পরেই কিন্তু মন জয় করে নেয়। রাস্তার ধারের হরেক রকম নতুন উদ্ভাবন থেকে শুরু করে ইউটিউবের জন্য করা নানা রান্নার এক্সপেরিমেন্ট, এই অসম জুটি কোনো না কোনোভাবে ভারতীয়দের মন জয় করার পথ ঠিকই খুঁজে নেয়।
কেএফ্‌সি ইন্ডিয়া ভোজনরসিকদের এই সহজাত পছন্দকেই কাজে লাগিয়ে বাজারে নিয়ে এসেছে একদম নতুন ডাবল চিকেন ডায়নামাইট। এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন স্বাদ একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এমন এক নতুন চমক, যা এক কথায় অনন্য ও অনবদ্য।
বান ছাড়া, সম্পূর্ণ চিকেন দিয়ে তৈরি এই বার্গারে রয়েছে দুটো মুচমুচে জিঙ্গার ফিলে, যার মাঝখানে ঠাসা রয়েছে জিভে জল আনা কোরিয়ান নুডলস, কেএফ্‌সি-র নিজস্ব স্পাইসি মেয়োনেজ ও চিজ। আর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঝাঁঝালো সব মশলা। ক্রাঞ্চি, চিজি এবং খামখেয়ালি স্বাদে ভরপুর এই অসম জুটি যারা মন ভরে খেতে ভালোবাসেন, তাদের রসনাতৃপ্তি ঘটাবে একেবারেই অন্য মাত্রায়।
আপনি মাংসপ্রেমী হন, নুডলস ভালোবাসেন, কিংবা সাধারণ এমন একজন মানুষ যিনি বিশ্বাস করেন যে সব নিয়ম ভাঙলেই সেরা খাবারের জন্ম হয় এই ডাবল চিকেন ডায়নামাইট আপনার কাছে এটাই প্রমাণ করতে এসেছে যে, মাঝে মাঝে কোনো দ্বিধা না রেখে “কেন হবে না”? বলাটাই সবচেয়ে সেরা সিদ্ধান্ত।
আগামী ২৯শে জুন থেকে ভারতের ১৪০০+-এরও বেশি কেএফ্‌সি রেস্তোরাঁয় ডাইন-ইন এবং টেক-অ্যাওয়ে-র পাশাপাশি কেএফ্‌সি অ্যাপ, ওয়েবসাইট (https://online.kfc.co.in/) এবং অন্যান্য প্রধান ফুড ডেলিভারি অ্যাপগুলোর মাধ্যমে এই একদম নতুন, ডাবল চিকেন ডায়নামাইট পাওয়া যাবে।
তাহলে আর দেরি কিসের? এবার সময় এসে গেছে ডাবল চিকেন ডায়নামাইট-এর এই অনবদ্য স্বাদের জোয়ারে মেতে ওঠার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *