TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এর ষোলোকলা’…১৫ ফেব্রুয়ারি, ২০২৬, রবিবার রাত ১০ টায়

কলকাতা, ১৫ ফেব্রয়ারি: বিস্তর টানাপড়েনের পরে গত কাল শেষ হয়েছে এসআইআর-এর শুনানি পর্ব। আর দিন পনেরোর অপেক্ষা। মাসের শেষে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু ঝাড়াইবাছাই পর্ব মিটলেও এসআইআর ঘিরে শাসক-বিরোধী চাপানউতোর থামার নামগন্ধ নেই। রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাতের সুরও ক্রমশই চড়ছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে সওয়াল করেছেন খোদ মুখ্যমন্ত্রী। ফলে আর পাঁচটা ইস্যুকে পিছনে ফেলে এসআইআর নিয়েই যে সব দল এ বারের বিধানসভা ভোটে লড়াই করবে, সেটা এক প্রকার নিশ্চিত। সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে এসআইআর পর্ব? কারা থাকবেন চূড়ান্ত তালিকায়? নাম বাদ যাবে কাদের? তালিকা প্রকাশের পরে কোন দিকে গড়াবে বিবাদের জল? খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এর ষোলোকলা’…১৫ ফেব্রুয়ারি, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *