কলকাতা, ৫ অক্টোবর – আইআইটি-জেইই ও নীটের জন্য দেশের অন্যতম বিশ্বস্ত কোচিং প্রতিষ্ঠান নারায়ণা কোচিং সেন্টার্স রবিবার কলকাতার পার্ক স্ট্রিট শাখায় নারায়ণা স্কলাস্টিক অ্যাপ্টিটিউড টেস্ট (NSAT) ২০২৫-এর ২০তম সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নাগেশ্বর রাও। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। পরে এক সংবাদ সম্মেলনে নারায়ণা কর্তৃপক্ষ জানান, ৫ম থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে বৃত্তি ও মেন্টরশিপ প্রদান করা হবে।
নারায়ণা পার্ক স্ট্রিট সেন্টারের শাখা প্রধান শ্রী অশীষ শর্মা বলেন—
“২০তম সংস্করণে আমরা বাংলার আরও বেশি অঞ্চলে পৌঁছে প্রতিভা খুঁজে বের করতে চাই।”
NSAT ২০২৫ অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ অফলাইনে ৫ ও ১২ অক্টোবর এবং অনলাইনে ১৯ ও ২৬ অক্টোবর। অংশগ্রহণকারীরা ১০০% পর্যন্ত বৃত্তি এবং মেন্টরশিপের সুযোগ পাবে।
✅ নিবন্ধন: www.narayanagroup.com/nsat
নারায়ণা কোচিং সেন্টার্স ৪৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছে এবং “শ্রময়েভ জয়তে” মূলমন্ত্রে বিশ্বাসী।

