শান্তিনগর খেলার মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ

কলকাতা২৫জুন ২০২৫:কলকাতা পুরসভার ৯৭ নম্বর শান্তিনগর, ওয়ার্ড এ
দীর্ঘদিন ধরে শান্তিনগরের বাসিন্দাদের খেলাধুলা ও প্রাতঃভ্রমণের একমাত্র ভরসা ছিল শান্তিনগর মূরএভিনিউর খেলার মাঠে ঢুকতে দেওয়া হচ্ছেনা বলে বাসিন্দাদের অভিযোগ । ১৯৪৭ সাল থেকে এই মাঠটি শান্তিনগর ক্লাবের অধীনস্থ থাকলেও, বিগত কয়েক বছর ধরে এই মাঠে সাধারণ মানুষের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে একটি স্কুল এই মাঠটি শুধুমাত্র তাদের ছাত্রছাত্রীদের ক্রিকেট খেলা ও অনুষ্ঠানের জন্য ব্যবহার করছে। এতে এলাকার বাচ্চারা মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রবীণ নাগরিকরাও প্রাতঃভ্রমণ বা সন্ধ্যাবেলার ভ্রমণের সুযোগ পাচ্ছেন না।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, একটি সরকারি খেলার মাঠে সকলের সমান অধিকার থাকা উচিত। তারা চান এই বিষয়টি স্থানীয় পৌরপিতা, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিগোচর হোক।
স্থানীয়দের অভিযোগ, এই মাঠের ব্যবহারকে কেন্দ্র করে এখন কিছু মহল রাজনৈতিক রং লাগিয়ে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। জামা বদলে এরা এখন রাজ্য সরকারের বদনাম করতেই মরিয়া, বলে মনে করছেন অনেকে।
সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন, দ্রুত ব্যবস্থা নিয়ে সকলের জন্য মাঠটি উন্মুক্ত করা হোক। কারণ এই মাঠ শুধুমাত্র খেলার জন্য নয়, এলাকাবাসীর স্বাস্থ্য ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে বহুদিন ধরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *