মাংসের বিকল্প ‘গোল্ডপ্রো’এবার পশ্চিমবঙ্গের বাজারেও

কলকাতা, ১৪ জুন:পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব খাদ্যপণ্যের বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ভারতের শীর্ষস্থানীয় সোয়া-ভিত্তিক খাদ্য প্রস্তুতকারী সংস্থা ভেগান প্রো নিউট্রিয়েন্টস প্রাইভেট লিমিটেড। সংস্থার প্রধান ব্র্যান্ড “গোল্ডপ্রো”-কে কেন্দ্র করে তারা এবার এ রাজ্যেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

ইন্দোর-ভিত্তিক এই সংস্থাটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের সোয়া টিভিপি, সোয়া চাঙ্কস, মিনি চাঙ্কস ও সোয়া গ্র‌্যানিউলস তৈরি করে আসছে। ‘গোল্ডপ্রো’ ব্র্যান্ডের প্রতিটি পণ্য রাসায়নিকমুক্ত, উচ্চ প্রোটিন ও ফাইবারযুক্ত, যা মাংসের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

সংস্থার মতে, পশ্চিমবঙ্গের সোয়া খাদ্যপণ্যের বাজারের সম্ভাব্য মূল্য ৭০০–৮০০ কোটি টাকা, যা পূর্ব ভারতের মোট বাজারের বড় অংশ। এখানে এখনও ব্র্যান্ড ভিত্তিক বিকল্পের ঘাটতি রয়েছে, যা ‘গোল্ডপ্রো’-র জন্য একটি বড় সুযোগ।

ভেগান প্রো রাজ্যে একটি আঞ্চলিক ডিস্ট্রিবিউশন হাব তৈরি করবে এবং স্থানীয় হোলসেলার, রিটেলার ও ফুড ব্র্যান্ডগুলির সঙ্গে কাজ করবে। এছাড়াও, কোম্পানিটি স্থানীয় স্বাদের প্রতি সংবেদনশীল থেকে লোকালাইজড মার্কেটিং ও শিক্ষামূলক প্রচার চালাবে।

ভবিষ্যতের জন্য প্রস্তুত ভেগান প্রো ইতিমধ্যেই পাস্তা, ৩ডি পাপড় এবং সোয়াভিত্তিক সেমাই বাজারে আনার পরিকল্পনা করছে। সংস্থার গবেষণা ও উন্নয়ন বিভাগ প্রতিনিয়ত নতুন উদ্ভাবনে ব্যস্ত।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবি পাটওয়া বলেন, ‘‌‘‌আমাদের লক্ষ্য এমন খাদ্য তৈরি করা, যা শুধু স্বাস্থ্যকর নয়, বরং পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিকভাবে উন্নত। গুণমান, স্বচ্ছতা ও উদ্ভাবনই আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা দেয়।’‌’‌
সংস্থার ম্যানেজার অমিতাভ মণ্ডল জানান, ‘‌‘‌আমরা পশ্চিমবঙ্গে শুধুমাত্র ব্যবসা করতে আসিনি। একটি সুসংগঠিত, শিক্ষামূলক এবং স্থানীয় চাহিদাভিত্তিক উদ্যোগ গড়তে চাই। এই এলাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’‌’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *