সুপার কাপ জয় ইস্টবেঙ্গলের
জয় ভট্টাচার্য রবিবার সন্ধ্যায় মহানদীর পাড়ে জ্বললো মশাল। হাজার হাজার ইস্টবেঙ্গল সমর্থকের গগণভেদী চিৎকার। আমরা পেড়েছি। আমরাও ট্রফি জয় করতে পারি। চোখে আনন্দশ্রু। এটাই তো আবেগ। এটাই তো ভালোবাসা প্রিয় ক্লাবের প্রতি। একটা বা দুটো বছর নয়, দীর্ঘ ১২ বছর পথ চেয়ে অপেক্ষা। পড়শি ক্লাবের একের পর এক সাফল্যে তখন দিশেহারা লাল সমর্থকরা। পথ চেয়ে…

