কীভাবে জন্ম হল পশ্চিমবঙ্গের ?ইতিহাসের দলিল ও সমকালীন বাংলার নথি নিয়ে বিশেষ প্রদর্শনী কলকাতায়
দেশভাগের প্রেক্ষাপটে কীভাবে তৈরি হয়েছিল আজকের পশ্চিমবঙ্গ? সেই ইতিহাসই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কলকাতায় শুরু হয়েছে পাঁচ দিনের বিশেষ আর্কাইভ ও ফটোগ্রাফি প্রদর্শনী। ‘ধানসিড়ি থেকে অঞ্জনার উপাখ্যান’ শীর্ষক এই প্রদর্শনীর মূল আকর্ষণ পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের ইতিহাস। ইতিহাসের দলিল, পুরনো সংবাদপত্র, চিঠিপত্র ও আইনসভার নথির পাশাপাশি রয়েছে সমকালীন বাংলার নানা প্রান্তের ছবি। পেশায় ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার ও…

