ডিফেন্সের ভুলে কেরলের কাছেও হার ইস্টবেঙ্গলের
সুদীপ্ত ভট্টাচার্য কলকাতা২২ সেপ্টেম্বর ২০২৪:আইএসএলের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা থাকল ইস্টবেঙ্গলের।কেরল ব্লাস্টার্সের কাছে ২-১ গোলে হার কুয়াদ্রাত ব্রিগেডের। এই ম্যাচেও লাল-হলুদকে ডুবতে হল ভঙ্গুর ডিফেন্সের ভরাডুবির জন্য। খেলা শেষে ইস্টবেঙ্গলের এই ডিফেন্স নিয়ে রয়ে গেল একগুচ্ছ প্রশ্নচিহ্ন। অবশ্য শুধু ডিফেন্স নয়, প্রশ্নচিহ্ন থেকে গেল গতবারের আইএসএল -এ গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক প্রভুসখন গিলের পারফরম্যান্স নিয়েও। ম্যাচে…

