দেখুন TV9 বাংলা নিউজ সিরিজ ‘ভোটযুদ্ধ, দেশের লড়াই’, পর্ব – ২
কলকাতা, ১৭ মার্চ: পাঁচের দশকের শেষ থেকেই কড়া চ্যালেঞ্জের মুখে পড়ছিল দিল্লির শাসকদল কংগ্রেস। জওহরলাল নেহরু পরবর্তী জমানায় আরও তীব্র হল দিল্লি বিরোধিতা। পুরনোপন্থীদের হটিয়ে কংগ্রেসের স্টিয়ারিং তখন নেহরু কন্যা ইন্দিরা গান্ধীর হাতে। যত পোক্ত হতে লাগল ভারতীয় সংসদীয় গণতন্ত্র তত বিষেরও বাড়বাড়ন্ত। ৬৭-র বিধানসভা নির্বাচনেই পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সাবেক মাদ্রাজ, কেরালা ও পাঞ্জাবে গদিহারা কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিভক্ত কংগ্রসেও, প্রথম ক্ষমতায় বিরোধী, যুক্তফ্রন্ট…

