ইন্ডিয়ান কফি হাউসের রক্তদান অনুষ্ঠানের সিলভার জুবলি পূর্তি
কলকাতা (৯ জানুয়ারী ‘২৫):- ‘কফি হাউস প্রেমী দিবস’-এর বিশেষ দিনে সুরসম্রাট সলিল চৌধুরী (জন্ম : ১৯ নভেম্বর ১৯২৫)-র স্মরণে ‘ইণ্ডিয়ান কফি হাউস’-এর বর্তমান চালিকাশক্তি ‘কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন’ আজ ‘উদ্দেশ্য একটাই : রক্তদান’ নামাঙ্কিত বারো ঘণ্টা ব্যাপী এক রক্তদান শিবির সম্পন্ন করল। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বাগিচা…

