দেশে রক্ত-ভিত্তিক ক্যান্সার স্ক্রীনিং টেস্টের সুবিধা আরও বাড়াতে জাইডাস লাইফসাইন্সেস এর সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে অ্যাপোলো ক্যান্সার সেন্টার্স

চেন্নাই, ৩রা জুলাই, ২০২৬: ক্যান্সারের মতো মরণব্যাধি প্রথম দিকেই ধরা পড়লে রোগীকে বাঁচানো এবং তার জীবনযাত্রার মান উন্নত করা অনেক সহজ হয়। এই লক্ষ্যকে সামনে রেখে, ভারতের অন্যতম সেরা ক্যান্সার হাসপাতাল অ্যাপোলো ক্যান্সার সেন্টার্স (ACCs) একটি বড় পদক্ষেপ নিয়েছে। তারা বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস লাইফসাইন্সেস -এর সাথে একটি চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে তারা ভারতে নিয়ে আসছে শিল্ড ™ মাল্টি-ক্যান্সার ডিটেকশন (MCD) টেস্ট। ভারতে এই আধুনিক ল্যাবরেটরি টেস্টটি তৈরি করেছে আমেরিকার বিখ্যাত ক্যানসার গবেষণা সংস্থা গার্ডান্ট হেলথ (Nasdaq: GH)। এই উদ্বোধনের মাধ্যমে, অ্যাপোলো ক্যান্সার সেন্টার্স (ACCs) ভারতের প্রথম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হয়ে উঠল, যা রোগীদের এই বিশেষ টেস্টটি করানোর সুবিধা দিচ্ছে।
২০৪০ সালের মধ্যে ভারতে ক্যান্সার রোগীর বোঝা ২০.৮ মিলিয়নে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে যা ২০২০ সালের তুলনায় একটি ৫৭.৫% বৃদ্ধি। যার ফলে সময়োপযোগী সহায়তা, প্রাথমিক হস্তক্ষেপ এবং নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে, ১.৪১ মিলিয়নেরও বেশি ভারতীয় ক্যান্সারে আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন। নারীদের মধ্যে ক্যান্সার জনিত মৃত্যুর প্রধান কারণ হিসেবে রয়ে গেছে স্তন ক্যান্সার, যেখানে পুরুষদের মধ্যে ওরাল ক্যান্সার সবচেয়ে বেশি প্রচলিত। এই ক্রমবর্ধমান বোঝা সত্ত্বেও, দেশজুড়ে. ক্যান্সার স্ক্রীনিংয়ের হার কম এবং অসমান রয়ে গেছে।

এই মাইলফলকের তাৎপর্য তুলে ধরে অ্যাপোলো হসপিটালস-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারপার্সন ডঃ পৃথা রেড্ডি বলেন, “অ্যাপোলোতে আমরা সবসময় বিশ্বাস করেছি যে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে প্রতিরোধ এবং আগেভাগে রোগ নির্ণয়ের মধ্যে। ক্যান্সার আমাদের সময়ের সবচেয়ে বড় স্বাস্থ্য চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি, এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগটি আগেভাগে শনাক্ত করা সম্ভবত এমন একটি পদক্ষেপ যা চিকিৎসার ফলাফলের ওপর সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলবে। ভারতে শিল্ড মাল্টি-ক্যান্সার ডিটেকশন টেস্টের সূচনা উদ্ভাবনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি পুরো ভারতের মানুষের কাছে উন্নত স্ক্রিনিংয়ের সুবিধা পৌঁছে দেবে। দেশজুড়ে ক্যান্সার স্ক্রীনিংয়ের কম হারের কথা মাথায় রেখে, এই টেস্টটি ক্যান্সারের প্রতিরোধ, স্ক্রীনিং এবং আগেভাগে রোগ নির্ণয়ের বিষয়গুলোকে মূলধারার আলোচনায় নিয়ে আসতেও সাহায্য করবে”।

শিল্ড এমসিডি টেস্ট হলো একটি মেথিলেশন-ভিত্তিক রক্ত পরীক্ষা। এটি ৪৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের-যাঁদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সাধারণ বা গড় ঝুঁকি রয়েছে, তাঁদের শরীরে মূত্রথলি, কোলোরেক্টাল, স্তন, প্রোস্টেট, খাদ্যনালী, পাকস্থলী, লিভার, ফুসফুস, ডিম্বাশয় এবং অগ্ন্যাশয় ক্যান্সার সহ একাধিক ধরণের ক্যান্সার শনাক্ত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে, এই শিল্ড এমসিডি টেস্টটি U.S. ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) থেকে ব্রেকথ্রু ডিভাইস ডেজিগনেশন* লাভ করেছে। নতুন এমসিডি প্রযুক্তির কার্যকারিতা মূল্যায়নের জন্য ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ভ্যানগার্ড স্টাডি-তে শরীরে ক্যান্সারের উপস্থিতি এবং ক্যান্সারটি ঠিক কোন অঙ্গ থেকে ছড়াচ্ছে, তা নিখুঁতভাবে পূর্বাভাস দেওয়ার শক্তিশালী পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

অ্যাপোলো হসপিটালস-এর অনকোলজি বিভাগের সিইও এবং ক্লিনিক্যাল হেড ডাঃ হরিত কে চতুর্বেদী যোগ করেছেন, “শিল্ড মাল্টি-ক্যান্সার ডিটেকশন (MCD) টেস্ট হলো একটি সাধারণ রক্ত পরীক্ষা, যা নির্দিষ্ট কিছু ক্যান্সারের ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত ও সংবেদনশীল; তবে, একটিমাত্র পরীক্ষাই সমস্ত ক্যান্সারের আগেভাগে রোগ নির্ণয়ের সমস্যার সমাধান করে দেবে এমন একটি আদর্শ পরিস্থিতিতে পৌঁছানো আমাদের এখনও অনেক বাকি। চিকিৎসকদের সঠিক দিশানির্দেশে এই পরীক্ষাটি রোগীদের জন্য অত্যন্ত মূল্যবান ও কার্যকরী প্রমাণিত হবে”।

জাইডাস লাইফসাইন্সেস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ডাঃ শারভিল প্যাটেল বলেন, “ভারতের একটি শীর্ষস্থানীয় অনকোলজি বা ক্যান্সার চিকিৎসাবিদ্যা সংস্থা হিসেবে, আমরা ক্যান্সার সেবায় ডায়াগনস্টিকসের ভূমিকাকে নতুনভাবে সাজাচ্ছি। ভারতে শিল্ড এমসিডি চালু করতে অ্যাপোলো হসপিটালস এবং গার্ডান্ট হেলথ-এর সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে উদ্ভাবনী স্ক্রিনিং প্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, যা বর্তমান স্ক্রিনিং পদ্ধতিগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে। সুনির্দিষ্ট সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে, আমরা আমাদের তৈরি বিভিন্ন ডায়াগনস্টিকস ব্যবস্থার সাহায্যে সঠিক সময়ে স্ক্রিনিং এবং স্বাস্থ্য সুরক্ষায় আগাম পদক্ষেপ নিতে মানুষকে উৎসাহিত করে চলেছি। নিখুঁত ডায়াগনস্টিকস সবার জন্য সহজলভ্য করে তোলার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসার নতুন সম্ভাবনা উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

গার্ডান্ট হেলথ এএমইএ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সিমরনজিৎ সিং যোগ করেছেন, “অ্যাপোলো ক্যান্সার সেন্টার্স এবং আমাদের দীর্ঘদিনের বাণিজ্যিক সহযোগী জাইডাস লাইফসাইন্সেস-এর মাধ্যমে ভারতে শিল্ড মাল্টি-ক্যান্সার ডিটেকশন (MCD) টেস্ট নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রোগ আগেভাগে শনাক্ত করতে পারলে তা ক্যান্সার চিকিৎসার ফলাফলে আমূল পরিবর্তন এনে দিতে পারে। মাত্র একবার রক্ত পরীক্ষার মাধ্যমেই ক্যান্সারের সাথে যুক্ত লক্ষণ চিহ্নিত করতে সাহায্য করার ক্ষেত্রে শিল্ড এমসিডি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা একসঙ্গে এমন একটি উদ্ভাবনী স্ক্রিনিং প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌঁছে দিচ্ছি, যা দ্রুত ক্লিনিক্যাল মূল্যায়ন বা চিকিৎসায় সাহায্য করতে পারে এবং ভারতে ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে ভূমিকা রাখবে”।

কয়েক বছর ধরে, অ্যাপোলো হসপিটালস ভারতের স্বাস্থ্যসেবায় ক্রমাগত বেশ কিছু প্রথম পদক্ষেপের সূচনা বা পথপ্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে উন্নত রোবোটিক সার্জারি, সাইবারনাইফ রেডিওসার্জারি, প্রোটন থেরাপি, প্রিসিশন অনকোলজি, জিনোমিক্স এবং এআই-চালিত স্বাস্থ্যসেবা সমাধান। এই শিল্ড এমসিডি টেস্টের অন্তর্ভুক্তি ক্যান্সার চিকিৎসা এবং নতুন উদ্ভাবনের ক্ষেত্রে তাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করে তুলল।

#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *