বার্ধক্যে সুস্থ থাকতে সহায়তা করতে Ensure® Strength Pro ভারতের বাজারে আনল অ্যাবট

স্বাস্থ্যের সাতটি গুরুত্বপূর্ণ দিককে সুস্থ রাখতে সাহায্য করার জন্য Ensure® Strength Pro তে রয়েছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান
৩০ গ্রাম উচ্চমানের প্রোটিন-সহ ৩১টি পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই মিশ্রণ দৈনন্দিন সুস্থতার জন্য সাধারণ পুষ্টির ঘাটতিগুলো মেটাতে সাহায্য করে।

মুম্বাই, 13 মে, ২০২৬: বিশ্বের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা অ্যাবট আজ বাজারে নিয়ে এল বিজ্ঞানসম্মতভাবে তৈরি পুষ্টিকর মিশ্রণ Ensure® Strength Pro। পেশি, হাড়, হৃৎপিণ্ড, রক্তকণিকা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, বিপাক ক্রিয়া এবং স্নায়ুতন্ত্র—শরীরের এই সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিককে প্রয়োজনীয় পুষ্টি জোগাতেই এটি তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করা এবং সার্বিক সুস্থতা সুনিশ্চিত করা।
বয়স বাড়ার সাথে সাথে প্রাপ্তবয়স্কদের শরীরে স্বাভাবিকভাবেই এমন কিছু পরিবর্তন ঘটে, যা তাঁদের শারীরিক শক্তি, কর্মক্ষমতা, বিপাক ক্রিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আমাদের সক্রিয়, শক্তিতে ভরপুর এবং স্বনির্ভর থাকার জন্য শরীরকে অনেকগুলো উপাদানের একসাথে কাজ করার ওপর নির্ভর করতে হয়। গবেষণায় দেখা গেছে যে, ৪০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে প্রাপ্তবয়স্কদের, হাড়ের ঘনত্ব, বিপাক ক্রিয়া এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় ধীরে ধীরে পরিবর্তন আসার পাশাপাশি তাঁদের পেশির ভর ৩৩ শতাংশ পর্যন্ত কমে যায়। ভারতে এখনও ব্যাপক মাত্রায় পুষ্টির ঘাটতি দেখা যায়। মূলত খাদ্যে বৈচিত্র্যের, অভাবের কারণেই বিভিন্ন রাজ্যের মানুষের দৈনন্দিন খাবারে অনেক সময় ২৫টি অপরিহার্য পুষ্টি উপাদানের মধ্যে ১১টির অভাব লক্ষ্য করা যায়। বয়সের সাথে সাথে শরীরের এই পরিবর্তন এবং পুষ্টির ঘাটতিগুলো উপলব্ধি করে, Ensure® Strength Pro এমন কিছু পুষ্টি উপাদান প্রদান করে যা স্বাস্থ্যের সাতটি প্রধান দিককে পুষ্ট করে এবং মানুষকে আরও শক্তিশালী হতে সাহায্য করে।
“বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে শক্তির অনুভূতি শুধুমাত্র একটি উপাদানের ওপর নির্ভর করে না, বরং শরীরের একাধিক ক্রিয়াকলাপের একে অপরকে সাহায্য করার ফলাফল,” জানালেন ভারতে অ্যাবট এর নিউট্রিশন বা পুষ্টি ব্যবসার জেনারেল মা্যানেজার অনির্বাণ বসু। “আমাদের বিজ্ঞানসম্মতভাবে তৈরি Ensure® Strength Pro, প্রাপ্তবয়স্কদের ক্রমবর্ধমান পুষ্টির চাহিদা, মেটাতে সাহায্য করে। এটি বিশেষ করে সাধারণ পুষ্টির ঘাটতি মেটাতে সাহায্য করে, যাতে তাঁরা বয়স বাড়ার সাথে সাথে সক্রিয়, কর্মব্যস্ত এবং আত্মবিশ্বাসী থাকতে পারেন”।
বিজ্ঞানসম্মতভাবে তৈরি Ensure® Strength Pro প্রাপ্তবয়স্কদের ক্রমবর্ধমান পুষ্টির চাহিদা মেটাতে ৩০ গ্রাম উচ্চমানের প্রোটিন২-সহ ৩১টি পুষ্টি উপাদান প্রদান করে। এতে এমন সব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যা হাড়, হৃৎপিণ্ড, রক্তকণিকা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, বিপাক ক্রিয়া এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।
ভারতে অ্যাবট এর পুষ্টি ব্যবসার মেডিক্যাল এবং সায়েন্টিফিক ডিরেক্টর ডা. প্রীতি ঠাকুর ব্যাখ্যা করে বলেন: “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুষ্টি এমন এক বড় ভূমিকা পালন করে, যা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারেন না। সময়ের সাথে সাথে শরীরের চাহিদাও বদলে যায়, এবং পুষ্টির প্রতি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি শুধুমাত্র পেশির স্বাস্থ্যই নয়, বরং সার্বিক শারীরিক শক্তি এবং সহনশীলতা বজায় রাখতে সাহায্য করতে পারে”।
উচ্চ গুণমান ও পর্যাপ্ত পরিমাণের প্রোটিনের পাশাপাশি, হাড়ের স্বাভাবিক গঠন বজায় রাখতে এই মিশ্রণটিকে ক্যালসিয়াম, ভিটামিন D, ভিটামিন K, ফসফরাস এবং জিঙ্ক দিয়ে সমৃদ্ধ করা হয়েছে; এতে উচ্চমাত্রার প্রোটিন, এল-কার্নিটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি ও আয়রনের মতো অণু-পুষ্টি উপাদানের সাথে তুলনামূলকভাবে কম^ ফ্যাট এবং চিনি রয়েছে, যা শরীরে পুষ্টির সঠিক ব্যবহার এবং শক্তি বিপাকে সাহায্য করে; এর আয়োডিন এবং সেলেনিয়াম থাইরয়েডের স্বাভাবিক কার্যকারিতায় সহায়তা করে; এবং শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম বজায় রাখতে সাহায্য করে এমন ১০টি পুষ্টি উপাদান এতে রয়েছে, যার মধ্যে ভিটামিন A, C, D, B6 এবং B12 -এর সাথে জিঙ্ক, আয়রন, ফোলেট, কপার এবং সেলেনিয়াম অন্তর্ভুক্ত।
এই আত্মপ্রকাশটি অ্যাবটের “পাওয়ার অফ ৭” ক্যাম্পেন বা প্রচার কর্মসূচির ওপর ভিত্তি করে করা হয়েছে, যা স্বাস্থ্যের সাতটি প্রধান দিকের সম্মিলিত পুষ্টির মাধ্যমেই দৈনন্দিন শারীরিক শক্তি বজায় থাকে এই সিদ্ধান্তের উপর জোর দেয়। বিজ্ঞান-ভিত্তিক প্রচার, বিশেষজ্ঞদের যুক্ত করা এবং গ্রাহকদের সচেতন করার মাধ্যমে অ্যাবট এর লক্ষ্য হলো এমন সঠিক ও আগাম পুষ্টির বিকল্পগুলো বেছে নিতে উৎসাহিত করা, যা শক্তিশালী শরীর গঠন, অধিকতর সহনশীলতা এবং উন্নত জীবনযাপনে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *