স্বাস্থ্য পরিষেবায় “HEAL”

সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে তৈরি স্বেচ্ছাসেবী সংগঠন “HEAL” একের পর এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে চলেছে। সংগঠনের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক শুভাশিস মজুমদার জানালেন, এই সংগঠন কলকাতা পৌরসভার এক একটি ওয়ার্ডে অন্তত পাঁচটি করে এমন বিনামূল্যের স্বাস্থ্য শিবির করার সংকল্প নিয়েছে। এই প্রেক্ষিতে, পৌরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে তারা ইতিমধ্যেই তিনটি স্বাস্থ্য শিবিরের কাজ সম্পন্ন করেছেন।

গত ১২ জুলাই ২০২৬ রবিবার যুগবাণী সংঘ, বিজয়গড়, যাদবপুরে অনুষ্ঠিত হলো এমন আরও একটি স্বাস্থ্য শিবির।

HEAL এর পক্ষ থেকে ডাক্তার কৌশিক দাস (দন্ত চিকিৎসক), ডাক্তার তাপস কুমার ভৌমিক (সাধারণ রোগের চিকিৎসক) এবং রাধা পাওয়ার (ফিজিওথেরাপিস্ট) এই ক্যাম্পে উপস্থিত থেকে রোগী পরীক্ষা করেন। সকাল ১০ টা থেকে দুপুর একটা অবধি চলতে থাকা এই ক্যাম্পে মোট ২৭ জন নাগরিক এই পরিষেবা পেয়েছেন।

সাধারণ মানুষ এই ধরনের ক্যাম্পে ঠিক যেমন পরিষেবা পাওয়া যায় তারা তার থেকে আরও বেশি পরিষেবা এবং আন্তরিকতা পেয়েছেন বলেই দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *