ডেটা, অটোমেশন ও এআই-এর সমন্বয়ে আরও সংযুক্ত রোগী পরিষেবা গড়ছে সেলসফোর্স ও বিবেকানন্দ হাসপাতাল

কলকাতা, ২৭ জুলাই, ২০২৬: বিশ্বের #১ এজেন্টিক এআই সিআরএম* প্ল্যাটফর্ম সেলসফোর্স পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী বিবেকানন্দ হাসপাতাল প্রাইভেট লিমিটেড (ভিএইচপিএল)-এর সঙ্গে একটি কৌশলগত সহযোগিতার ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে একটি সংযুক্ত, এআই-চালিত প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে, যা রোগীদের সঙ্গে যোগাযোগের পদ্ধতিকে আরও উন্নত ও রূপান্তরিত করবে।

রোগীদের প্রত্যাশা দ্রুত পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের এমন প্রযুক্তির প্রয়োজন, যা রোগীর সম্পূর্ণ চিকিৎসা-যাত্রার প্রতিটি পর্যায়ে যোগাযোগ কে একসূত্রে যুক্ত করতে পারে—প্রথম কমিউনিটি আউটরিচ কর্মসূচি বা প্রাথমিক অনুসন্ধান থেকে শুরু করে হাসপাতালের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা পর্যন্ত। এই চাহিদা পূরণে ভিএইচপিএল রোগী ও চিকিৎসক সংক্রান্ত তথ্য, ফিল্ড অপারেশন, আউটরিচ কার্যক্রম এবং এআই-কে একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করছে। এর মাধ্যমে একটি সমন্বিত ডিজিটাল ভিত্তি তৈরি হচ্ছে, যা সময়োপযোগী, ব্যক্তিগতকৃত এবং ধারাবাহিক রোগী অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করবে।

এজেন্টফোর্স ৩৬০ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এবং ভিএইচপিএলের হাসপাতাল তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (এইচআইএমএস)-এর সঙ্গে সংযুক্ত এই সমাধানটি আগে বিচ্ছিন্ন থাকা তথ্য ও কর্মপ্রবাহ কে পুরো প্রতিষ্ঠানের মধ্যে একীভূত করে। এর কার্যকর বাস্তবায়নের মধ্যে রয়েছে রোগী ৩৬০, চিকিৎসক ৩৬০, পরিষেবা পরিকল্পনা এবং প্রচারাভিযান ব্যবস্থাপনা—যা টিমগুলি কে রোগী ও চিকিৎসকদের সম্পর্কে সম্পূর্ণ এবং তাৎক্ষণিক তথ্য প্রদান করে। এর ফলে ফিল্ড টিমগুলি আরও কার্যকরভাবে আউটরিচ কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনা করতে পারে। স্বয়ংক্রিয় কর্মপ্রবাহ রোগীদের অনুসন্ধান শনাক্ত করা, সঠিক বিভাগ বা টিমের কাছে তা পৌঁছে দেওয়া, অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং ধারাবাহিকভাবে সেবা প্রদানের প্রক্রিয়া কে আরও সহজ ও দক্ষ করে তোলে। পাশাপাশি, তাৎক্ষণিক তথ্যভিত্তিক ড্যাশবোর্ডের মাধ্যমে রোগীর সঙ্গে সম্পৃক্ততার কার্যক্রম এবং বিভিন্ন প্রচারাভিযানের কার্যকারিতা পর্যবেক্ষণ করা যায়।

সেলসফোর্সের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে ভিএইচপিএল কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার পদ্ধতিকে আরও আধুনিক করে তুলছে। কিউআর কোড-সক্ষম প্রচারাভিযানের মাধ্যমে আউটরিচ কর্মসূচির সময় রোগীদের বিভিন্ন জিজ্ঞাসা সরাসরি যোগাযোগের পর্যায়েই শনাক্ত করা সম্ভব হচ্ছে। এই তথ্যগুলি একটি কেন্দ্রীভূত প্ল্যাটফর্মে সংরক্ষিত হয় এবং দ্রুত ফলো-আপের জন্য সংশ্লিষ্ট টিমের কাছে পাঠানো হয়। ২০২৬ সালের জানুয়ারিতে ভিএইচপিএল-এর আয়োজিত মেগা হেলথ কার্নিভালে এই সংযুক্ত ডিজিটাল কর্মপ্রবাহ মাত্র তিন দিনে ৬০০-এর বেশি রোগীর জিজ্ঞাসা শনাক্ত করতে সক্ষম হয়েছে। এটি প্রমাণ করে যে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে বৃহৎ পরিসরে কমিউনিটি সম্পৃক্ততা কে আরও সুসংগঠিত, পরিমাপযোগ্য এবং কার্যকর রোগী-যোগাযোগে রূপান্তর করতে পারে।

প্রতিক্রিয়া:

অরুন্ধতী ভট্টাচার্য, সেলসফোর্সের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও, বলেন, “স্বাস্থ্য সেবা বর্তমানে এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে এআই-এর সম্ভাবনা সংস্থাগুলিকে রোগীদের সঙ্গে আরও উন্নতভাবে যোগাযোগ স্থাপন, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধি এবং আরও উন্নত ফলাফল অর্জনে সহায়তা করতে পারে। স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়ে উঠবে সেই সব প্রতিষ্ঠানের মাধ্যমে, যারা নির্ভরযোগ্য ডেটা, এআই এবং মানবিক দক্ষতার সমন্বয়ে আরও সংযুক্ত, ব্যক্তিগতকৃত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম হবে। আমরা বিবেকানন্দ হাসপাতালের সঙ্গে এই সহযোগিতায় গর্বিত, কারণ তারা স্বাস্থ্যসেবার এই রূপান্তরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রোগী সেবার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি তৈরি করছে।”

সৌমিলি দত্ত ডিরেক্টর, বিবেকানন্দ হাসপাতাল প্রা. লি., বলেন, “বিবেকানন্দ হাসপাতালে আমরা বিশ্বাস করি, অসাধারণ স্বাস্থ্যসেবার সূচনা হয় প্রতিটি রোগীকে গভীরভাবে বোঝার মাধ্যমে—শুধু চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে নয়, বরং তাদের সম্পূর্ণ স্বাস্থ্য সেবা-যাত্রাকে বিবেচনায় রেখে। সেলসফোর্সের এআই-চালিত প্ল্যাটফর্ম গ্রহণের মাধ্যমে আমরা একটি সংযুক্ত ইকোসিস্টেম তৈরি করছি, যা রোগীর সঙ্গে যোগাযোগ, চিকিৎসকদের সঙ্গে সম্পর্ক এবং কার্যকরী কর্মপ্রবাহকে একত্রিত করে। এর ফলে আরও সহজ ও উন্নত অভিজ্ঞতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগতকৃত সেবা প্রদান সম্ভব হবে। এই সহযোগিতা আমাদের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং বুদ্ধিমত্তা সম্পন্ন করে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে, এটি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি প্রদান করবে এবং প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রোগীদের অবস্থান নিশ্চিত করবে।”

সুমনজিৎ দত্ত, ডিরেক্টর, বিবেকানন্দ হাসপাতাল প্রা. লি., বলেন, “বিবেকানন্দ হাসপাতালে আমরা বিশ্বাস করি, উন্নতমানের স্বাস্থ্যসেবার সূচনা হয় প্রতিটি রোগীকে গভীরভাবে বোঝার মাধ্যমে। সেলসফোর্সের সঙ্গে আমাদের এই সহযোগিতা রোগীর তথ্যের একটি সমন্বিত চিত্র প্রদান, ফিল্ড অপারেশনে আরও বেশি স্বচ্ছতা ও দৃশ্যমানতা তৈরি এবং কার্যকর লিড ব্যবস্থাপনার মাধ্যমে একটি আরও সংযুক্ত ও বুদ্ধিমত্তাসম্পন্ন রোগী সম্পৃক্ততা ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করছে।”

ভবিষ্যতে ভিএইচপিএল এআই এবং এজেন্টিক সক্ষমতার মাধ্যমে তাদের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি এমন বুদ্ধিমান এআই এজেন্ট তৈরির দিকে এগোচ্ছে, যা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এবং প্রাথমিক উপসর্গের ভিত্তিতে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দিতে সহায়তা করবে। ২৪/৭ উপলভ্য এই প্রযুক্তিগত সক্ষমতা গুলির লক্ষ্য হলো রোগীর স্বাস্থ্যসেবা-যাত্রার প্রতিটি পর্যায়ে পরিষেবাকে আরও সহজলভ্য, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং ব্যক্তিগতকৃত করে তোলা।

About Vivekananda Hospital Pvt. Ltd.

Vivekananda Hospital Pvt. Ltd. (VHPL) is one of West Bengal’s leading healthcare providers, committed to delivering accessible, high-quality medical care to communities across the region. With a patient-first philosophy and a growing portfolio of services, VHPL continues to invest in technology and innovation to meet the evolving needs of patients and their families.

About Salesforce
Salesforce helps organizations of any size become agentic enterprises – integrating humans, agents, apps, and data on a trusted, unified platform to unlock unprecedented growth and innovation. Visit www.salesforce.com for more information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *