মানবতার স্পর্শে বস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী প্রদান, কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটে সমাজসেবা মূলক উদ্যোগ

কলকাতা: উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ মানবতার বার্তা পৌঁছে দিতে সমাজসেবামূলক উদ্যোগে এগিয়ে এল রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটি ও আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট। “মানবতার স্পর্শে” শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং সোনাগাছি এলাকার যৌনকর্মীদের কয়েকজন পুত্রকন্যার হাতে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ তাপস রায় এবং এমএলএ বিজয় ওঝা। সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাঁরা সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমোঘ্ন ঘোষ(সভাপতি উত্তর কলকাতা বিজেপি), দেবাশীষ পাইন(রাজ্য কমিটির সদস্য),সঞ্জয় রায় (ট্রাস্টি,হিন্দু সৎকার সমিতি),সুমিতা রায় প্রেসিডেন্ট আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট, সুচরিতা পাল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীনাদেবী পুরোহিত, মহাশ্বেতা মুখার্জি, স্বর্ণালী ঘোষ, চলচ্চিত্র পরিচালক বিমল দে, গৌতম সরকার, চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী এবং জয় নারায়ণ সিং।

অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্য, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার আলো পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোমনাথ সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *