গুরুশ্রদ্ধায় সুরের আরাধনা: উত্তম মঞ্চে প্রথম দিলীপ কুমার রায় স্মারক সঙ্গীত সন্ধ্যা


কলকাতা. :-
কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অনন্য সুরময় সন্ধ্যার সাক্ষী থাকল উত্তম মঞ্চ। ঐতিহ্য ইন্টারন্যাশনাল সংগীত একাডেমীর উদ্যোগে আয়োজিত হল প্রথম ‘দিলীপ কুমার রায় স্মারক সঙ্গীতানুষ্ঠান’। কিংবদন্তি সঙ্গীতগুরু দিলীপ কুমার রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন।
প্রায় চার দশক তাঁর কাছে তালিম নেওয়া শিল্পী অরিজিৎ রায় চৌধুরীর ভাবনায় সাজানো এই অনুষ্ঠান ছিল গুরুবন্দনার এক আবেগঘন প্রকাশ। রজনীকান্ত সেনের দৌহিত্র ও কান্তগীতির অন্যতম পথিকৃৎ দিলীপ কুমার রায় বাংলা সঙ্গীত জগতে এক কালজয়ী ব্যক্তিত্ব। তাঁর হাত ধরেই বহু খ্যাতনামা শিল্পী রজনীকান্ত, অতুলপ্রসাদ ও দ্বিজেন্দ্রগীতির তালিম পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র, যার উপস্থিতি সন্ধ্যাকে আরও গৌরবান্বিত করে।
অরিজিৎ রায় চৌধুরীর সঙ্গে সুর মিলিয়ে গান পরিবেশন করেন পূর্বা, শ্রেয়সী ও লোপামূদ্রা। গান, কবিতা, নৃত্য ও স্মৃতিচারণার মধ্য দিয়ে এক আবেগময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার উপহার দেন শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *