কলকাতা১৩ ডিসেম্বর ২০২৫:ক্রিসমাসের প্রথম সপ্তাহেই কলকাতার খাদ্যরসিকদের জন্য সুখবর—নেতাজি ভবন মেট্রো স্টেশন ১ নং গেটের কাছে, ৯৬বি আশুতোষ মুখার্জি রোডে শুভ উদ্বোধন হলো কাবাব স্পেশালিটি রেস্টুরেন্ট ‘বে কাবাবি’-র। ফাউন্ডার সৌজিত ঘটক এবং কো-ফাউন্ডার শ্রাবণ গুপ্ত–র উপস্থিতিতে রিবন কাটিং ও কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিন থেকেই ছিল উৎসবের আমেজ ও খাদ্যরসিকদের ভিড়। উদ্বোধনী দিনে পরিবেশন করা হয় একাধিক মুখরোচক কাবাবের সম্ভার, যার বিশেষ আকর্ষণ ছিল ইতিমধ্যেই জনপ্রিয় ভাইরাল মালাই কাবাব। এর সঙ্গে থাকছে চিকেন টিক্কা, চিকেন বান্জারা, রেশমি, লাসুনি, চিজ চিকেন, চিকেন সিজ়লার, টার্কিশ সিশ কাবাব, চিকেন প্ল্যাটার এবং চেলো কাবাব প্ল্যাটার। পনিরপ্রেমীদের জন্য মেনুতে রয়েছে পনির টিক্কা, বান্জারা ও লাসুনি কাবাব। মাছের তালিকায় ফিশ আজওয়াইন, ফিশ বান্জারা ও ফিশ গন্ধরাজ কাবাব বিশেষভাবে নজর কেড়েছে। মাটনের মধ্যে পরিবেশন করা হয় মাটন সিক ও শামি কাবাব। প্রথম দিনেই রেস্তোরাঁয় চোখে পড়ার মতো ভিড় প্রমাণ করেছে শহরবাসীর উচ্ছ্বাস। উদ্যোক্তাদের আশা, বৈচিত্র্যময় কাবাবের সংগ্রহ, তাজা উপকরণ ও মানসম্পন্ন পরিষেবা ‘বে কাবাবি’কে খুব দ্রুতই কলকাতার কাবাবপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত করবে।
ক্রিসমাসের প্রথম সপ্তাহেই শহরে কাবাবের নতুন ঠিকানা ‘বে কাবাবি’

