কলকাতা: পূর্ব কলকাতার বাণিজ্যিক উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আনন্দপুরে ‘হাই স্ট্রিট’-এর উদ্বোধনের মাধ্যমে। আনন্দপুর মেইন রোডে কৌশলগতভাবে অবস্থিত এই ভবিষ্যৎ-প্রস্তুত রিটেল ও কমার্শিয়াল হাবটি ইএম বাইপাস থেকে মাত্র ১০০ মিটার দূরে এবং রুবি হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে স্বল্প হাঁটার পথ। উচ্চ দৃশ্যমানতা, সহজ যাতায়াত এবং শক্তিশালী ফুটফল নিশ্চিত করার লক্ষ্যে নকশা করা ‘হাই স্ট্রিট’ শহরের পরবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ঠিকানা হয়ে উঠতে চলেছে।
আধুনিক ডিজাইন দর্শনে নির্মিত এই প্রকল্পে রয়েছে আকর্ষণীয় ফ্যাসাড, সুবিশাল শীতাতপ নিয়ন্ত্রিত এন্ট্রান্স লবি, প্রশস্ত লিফট করিডর, উচ্চগতির বৃহৎ শিন্ডলার এলিভেটর, মাল্টি-লেভেল মেকানিক্যাল পার্কিং, ইভি চার্জিং স্টেশন এবং ২৪x৭ নজরদারি ব্যবস্থা। প্রায় ১০,০০০ বর্গফুটের ফ্লোর প্লেট সহ রিটেল, কমার্শিয়াল অফিস, ভোকেশনাল ট্রেনিং স্পেস এবং একটি মাল্টিপারপাস রুফটপ হলের জন্য নির্দিষ্ট জোনিং থাকায়, আধুনিক উদ্যোগগুলির স্কেল ও পরিশীলিত পরিকাঠামোর চাহিদা পূরণে ‘হাই স্ট্রিট’ সম্পূর্ণভাবে উপযোগী।
দ্রুত বিকাশমান অভিজাত এলাকা আনন্দপুরে অবস্থান এই প্রকল্পের আকর্ষণ আরও বাড়িয়েছে। নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো লাইন ইতিমধ্যেই চালু হওয়া, বিলাসবহুল আবাসন প্রকল্প, শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এবং ভবিষ্যতে ৬৯০ শয্যার ফোর্টিস সুপার স্পেশালিটি হাসপাতালের মতো স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণ—এই সবকিছু মিলিয়ে ‘হাই স্ট্রিট’কে উচ্চ চাহিদাসম্পন্ন একটি বাণিজ্যিক করিডরের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছে।
প্রকল্পটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ফরচুন রিয়েলটির ডিরেক্টর শ্রী পদ্মনাভ ভারতিয়া বলেন হাই স্ট্রিট আমাদের সেই ভাবনাকে প্রতিফলিত করে, যেখানে আধুনিক স্থাপত্য, কৌশলগত অবস্থান এবং দীর্ঘমেয়াদি মূল্য একত্রিত হয়েছে। আমরা এমন একটি পরিসর তৈরি করতে চেয়েছি, যেখানে আন্তর্জাতিক মানের পরিকাঠামোর সহায়তায় ব্যবসা প্রতিষ্ঠানগুলি আত্মবিশ্বাসের সঙ্গে বৃদ্ধি পেতে পারে।”
এ প্রসঙ্গে ফরচুন রিয়েলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) শ্রী সঞ্জীত ঘোষ বলেন আনন্দপুর দ্রুত একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক হাবে পরিণত হচ্ছে। পরবর্তী প্রজন্মের উদ্যোগগুলির প্রয়োজন মাথায় রেখেই ‘হাই স্ট্রিট’-এর পরিকল্পনা করা হয়েছে। এর নমনীয় লেআউট, শক্তিশালী কানেক্টিভিটি এবং ভবিষ্যৎ-প্রস্তুত সুবিধাগুলি রিটেলার, ভোকেশনাল ইনস্টিটিউট এবং আধুনিক ব্যবসার জন্য একে আদর্শ গন্তব্য করে তুলেছে।

