কলকাতা ১৩ মে ২০২৫:মানস মণ্ডল, ময়ুখ ভট্টাচার্য্য, এবং গিরিধার মণ্ডল। তিনজনের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠান প্রযুক্তি খাতে উন্নত মানের পণ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি প্রযুক্তির সহজীকরণ, দ্রুত পরিষেবা এবং গ্রাহকস্বার্থে বিশেষভাবে মনোনিবেশ করবে বলে জানানো হয়।
উদ্বোধনী উপলক্ষে সংস্থা যে আকর্ষণীয় সুবিধাগুলি ঘোষণা করেছে তা হলো:
সকল পণ্যের উপর বিশেষ উদ্বোধনী ছাড়,
আকর্ষণীয় অফার ও উপহার,
বিনামূল্যে ইনস্টলেশন পরিষেবা,
এবং বিনামূল্যে হোম ডেলিভারি।

অনুষ্ঠানে এক অংশীদার বলেন, “আমাদের স্বপ্ন শুধু একটি দোকান খোলা নয়, বরং এমন একটি পরিকাঠামো তৈরি করা যেখানে গ্রাহকরা বিশ্বাসের সঙ্গে উন্নত প্রযুক্তি পণ্য ও পরিষেবা উপভোগ করতে পারবেন, তাও একদম ঘরের কাছে। সোনারপুর থেকেই আমরা এই যাত্রা শুরু করলাম, ভবিষ্যতে আমাদের লক্ষ্য রাজ্য এবং দেশের আরও বিভিন্ন প্রান্তে বিস্তার করা।”
এই উদ্বোধনের মাধ্যমে সোনারপুরবাসীর তথা সবার জন্য খুলে গেল এক নতুন দরজা — যেখানে সুলভ মূল্যে মানসম্পন্ন প্রযুক্তি, আধুনিক পরিষেবা এবং আন্তরিক গ্রাহক সহায়তা থাকবে হাতের মুঠোয় এবং কেউ যদি ব্যবসা করতে চায় তার জন্যও রয়েছে দারুন সুযোগ।

