সিএবির বার্ষিক অনুষ্ঠানে সংবর্ধিত প্রণব রায় ও মহম্মদ সামি

সুদীপ্ত ভট্টাচার্য

সিএবির বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হল দক্ষিণ কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে। চলতি বছর বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার এই অনুষ্ঠানের মঞ্চ থেকে কার্তিক বসু নামাঙ্কিত লাইফ টাইম সম্মান পেলেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়, ও জাতীয় মহিলা দলের প্রাক্তন অলরাউন্ডার রুণা বসু এছাড়া বর্ষশেরা ক্রিকেটারের
সন্মান পেলেন অনুষ্টুপ মজুমদার।

২০২৩ একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন মহম্মদ সমি। তাই তাঁর এই পারফরম্যান্সকে মর্যাদা দিয়ে জাতীয় দলের এই পেসারকে বিশেষ সংবর্ধনা জানাল সিএবি। এছাড়া সংবর্ধিত হলেন আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্য-ও। বিশেষ সম্মাননা জানানো হল জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকেও।

সিএবির পক্ষ থেকে এই সম্মান পেয়ে অভিভূত প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়। বাংলার হয়ে ৭৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার প্রয়াত পঙ্কজ রায়ের পুত্র প্রণব রায়। তাঁর খেলোয়াড় জীবনের নানা ঘটনা তুলে ধরার পাশাপাশি দক্ষ ক্রীড়া প্রশাসক হিসেবে প্রয়াত জগমোহন ডালমিয়া ও বিশ্বনাথ দত্তের ভূয়সী প্রশংসাও শোনা গেল তাঁর কন্ঠে। এবং সিএবি যে তাঁকে ২০২৪-এ লাইফ টাইম সম্মান দিয়েছে সেই জন্য সিএবিকেও ধন্যবাদ জানান তিনি। প্রণব রায়ের পাশাপাশি লাইফ টাইম সম্মান পেয়ে অভিভূত জাতীয় দলের প্রাক্তন মহিলা ক্রিকেটার রুণা বসুও।

সিএবির দেওয়া বিশেষ সম্মান পেয়ে অভীভূত মহম্মদ সামি-ও।
সুদূর উত্তর প্রদেশ থেকে কলকাতার মাঠে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হয়েছেন এই পেসার। তাঁর এই সাফল্যের পিছনে যে বঙ্গ ক্রিকেটের একটা বড় ভূমিকা রয়েছে তা এদিন একবাক্যে স্বীকারও করলেন সামি। পাশাপাশি ধন্যবাদ জানান সিএবিকেও।

সিএবির অনুষ্ঠানে আসতে পেরে দারুণ খুশি প্রাক্তন জাতীয় ক্রিকেটার অজয় জাদেজাও। সিএবিকে তাঁর পরিবারের একটা অংশ বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, সেক্রেটারি নরেশ ওঝা সহ প্রাক্তন জাতীয় ক্রিকেটার সন্দিপ পাতিল ও প্রাক্রন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *