TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বরাত ফিরবে বামেদের?’
কলকাতা, ৭ জানুয়ারি: ৭ জানুয়ারি ২০২৪। শেষ পাঁচ বছরে বামেদের তিন নম্বর ব্রিগেড সমাবেশ। গতবার কংগ্রেস, আই এস এফ-এর সঙ্গে এক জোটে ব্রিগেড হলেও এবার একা জমায়েতের পালা। সিপিএমের যুব সংগঠনের ডাকে এবারে ব্রিগেডের সমাবেশ। বারবার ব্রিগেডের ময়দান ভরেছে সিপিএম আর বামেদের ডাকে। গোটা কলকাতা শহরের রাজপথ ঢেকেছে লাল পতাকায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে এই শহরের আকাশ বাতাস।…

