ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে টিবিএম (TBM) ‘দুর্গা’-র সুড়ঙ্গ পথের সংযোগ স্থাপন

*জোকা-এসপ্ল্যানেড মেট্রো লাইন নির্মাণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক

কলকাতা, তারিখ: ১০.০৭.২০২৬

আজ ১০.০৭.২০২৬ তারিখে কলকাতা মেট্রো রেলওয়ের গৌরবময় ইতিহাসে আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো। এদিন টানেল বোরিং মেশিন (TBM) ‘দুর্গা’ ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে তার খনন কাজ সম্পন্ন করে ‘ব্রেক-থ্রু’ (সুড়ঙ্গ পথের সংযোগ স্থাপন) সম্পন্ন করল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী প্রেম সাগর গুপ্তা, নেপালের কনসাল জেনারেল, কলকাতা পৌরসংস্থার কমিশনার, হাওড়ার পুলিশ কমিশনার এবং মেট্রো রেলওয়ে, রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL), নির্মাণকারী সংস্থা এলঅ্যান্ডটি (L&T)-র ঊর্ধ্বতন আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। প্রত্যাশা অনুযায়ী, সকাল ১০:৩০টা নাগাদ এই ঐতিহাসিক ব্রেক-থ্রু সম্পন্ন হয়। এই সাফল্যের মাধ্যমে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত টানেল তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশের কাজ সম্পন্ন হলো, যা ১০.০৭.২০২৫ তারিখে শুরু হয়েছিল।

টিবিএম ‘দুর্গা’-র এই সফল ব্রেক-থ্রু প্রকল্পের সঙ্গে যুক্ত সকল পক্ষের প্রকৌশলগত দক্ষতা, সুপরিকল্পনা, দলগত প্রচেষ্টা এবং নিষ্ঠাপূর্ণ কাজেরই প্রতিফলন। দ্রুততর, নিরাপদ এবং অধিকতর টেকসই মেট্রো সংযোগ প্রদানের মাধ্যমে কলকাতার নগর পরিবহন পরিকাঠামোকে উন্নত করার পথে এই অর্জন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই ঐতিহাসিক মুহূর্তে বক্তব্য রাখার সময়, কলকাতা মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার প্রকল্পের কর্মীদের নিষ্ঠা ও দলগত কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা ভূপৃষ্ঠের যান চলাচলে কোনো ব্যাঘাত না ঘটিয়ে এবং গুণমান ও সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রেখে নিরাপদ, সুশৃঙ্খল, পেশাদার ও দক্ষভাবে টানেল খননের কাজ সম্পন্ন করেছেন।

মেট্রো রেলওয়ের পরিকাঠামো প্রকল্পগুলি দেশের উন্নয়নে এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *