সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশনের নিবেদনে, দিশার দ্বিতীয় বর্ষের কর্মসূচির শুভ সূচনা।

২২শে ফেব্রুয়ারি ২০২৬ রবিবার ,বিবেকানন্দ রোডে, স্বামীজীর বাড়িতে অনুষ্ঠিত হলো, সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশনের নিবেদনে, দিশার দ্বিতীয় বর্ষের কর্মসূচির শুভ সূচনা।

ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও পেশাগত জীবনের সঠিক পথ নির্ধারণ, কর্মদক্ষতার সঠিক রুপায়ন, এই হল দিশার প্রধান উদ্দেশ্য। দিশার কর্ণধার, মাননীয় শ্রী রশান জয়সওয়াল, আমেরিকার প্রতিষ্ঠিত জীবন ছেড়েও মাতৃভূমির টানে শিকড়ের টানে দেশে ফিরে এসে,ভবিষ্যতে আরও উন্নততর বাংলা ও ভারত বর্ষ গড়ে তোলার এই স্বপ্ন দ্বিতীয় বর্ষে সাফল্যের সঙ্গে এবং সার্থকতার দিকে পা ফেলল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশার কর্ণধার মাননীয় শ্রী রসন জয়সওয়াল ,মাননীয়া বিধায়ক শ্রীমতি সুক্তি পান্ডে ,ডাক্তার শান্তনু সেন, মাননীয় প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকশি, সৌম বক্সী, মাননীয় সুবীর সাহা ,পিয়াল চৌধুরী, শ্রীমতি রুপা মজুমদার, শ্রী শিশিরগুপ্ত, মাননীয়া সুনিতা শ্রীবাস্তব, ও গোয়েঙ্কা কলেজের প্রিন্সিপাল ডক্টর অভিজিৎ দত্ত। জিএলএফ বিজনেস স্কুলের ডিরেক্টর শ্রী অভিজিৎ ব্যানার্জি।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দূরদর্শন ও বেতার শিল্পী শ্রী দিব্যেন্দু দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *