সোদপুর ১ফেব্রুয়ারি ২০২৬ :ভালো গদিযুক্ত খাটে ঘুমোতে, ভালো ডাইনিং টেবিলে বসে খাবার খেতে কার না ভালো লাগে ? কার না ভালো লাগে সুসজ্জিত অফিসে বসে কাজ করতে ? এ রাজ্যে এই ধরণের প্রচুর ফার্নিচার কোম্পানীর সঙ্গে যুক্ত হলো আরো একটা নাম “ফার্নিচার লেন” । এই সংস্থা ক্রেতাদের পছন্দ মতো ফার্নিচার সামগ্রী সরবরাহ করে ইতিমধ্যে মালদা তথা উত্তরবঙ্গের মানুষের মন জয় করে নিয়েছে ।

এবার দক্ষিণবঙ্গের ক্রেতাদের মন জয় করার লক্ষ্যে উত্তর ২৪ পরগণার সোদপুরে পথ চলা শুরু করলো “ফার্নিচার লেন” । শীতকালীন মিঠে রোদের দুপুরে ১ ফেব্রুয়ারী ২০২৬ রবিবার সোদপুরের এই “ফার্নিচার লেন”-এর উদ্বোধন করলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য “ফার্নিচার লেন” মালদা ও সোদপুর দু’টি জায়গাতেই দিচ্ছে আকর্ষণীয় আর্থিক সুবিধা এবং বিনামূল্যে উপহার সঙ্গে সারা রাজ্য জুড়ে ডেলিভারির সুবিধা । “ফার্নিচার লেন” ক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছে উত্তরবঙ্গের মালদায় ও দক্ষিণবঙ্গের সোদপুরে আসার জন্য । কারণ সংস্থার মূল লক্ষ্য ভালো ফার্নিচার সরবরাহ করে সারা পশ্চিমবঙ্গের ক্রেতাদের ঘর ও অফিস সাজিয়ে তাঁদের মন জয় করা ।

