কলকাতা, ২১ জুন: রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে কলকাতার নিউ আলিপুর থানা থেকে তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে ৪ জুন, ২০২৬-এ গ্রেফতার করা হয়। টালিগঞ্জ ও নিউ আলিপুর এলাকায় প্রোমোটারদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় এবং শিল্পীদের হেনস্থা করার মতো অভিযোগ তাঁর বিরুদ্ধে। স্টুডিওপাড়ায় শিল্পীদের কাছে তোলা বা চাঁদা আদায় এবং মহিলাদের সাথে অশালীন আচরণের অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর স্থানীয় মানুষ নিউ আলিপুর থানার সামনে জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। স্বরূপ বিশ্বাস সরাসরি কোনও নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলর না হওয়া সত্ত্বেও, ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ‘থ্রেট কালচার’ চালাতেন বলে অভিযোগ রয়েছে। মাথায় ছিল দাদার হাত। দাদা মন্ত্রী হলে সাত খুন মাফ। আর দাদা যদি লিওনেল মেসির ‘বাল্য বন্ধু’ হন তাহলে তো আর কথাই নেই! সুরুচি সঙ্ঘকে সামনে রেখে কেমন করে জুলুমবাজি চলেছে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত মাথায় ছিল বলেই কি বিশ্বাস ভাইয়েরা ধরাকে সরা জ্ঞান করছিলেন? ভুক্তভুগীদের অভিজ্ঞতা, বিশেষজ্ঞদের মতামত ও গ্রাউন্ড রিপোর্টিং সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানি!’, ২১ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানি!’, ২১ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়…

