কলকাতা ২ এপ্রিল ২০২৬:বাংলা চলচ্চিত্র জগতে এক নতুন আবেগঘন গল্প নিয়ে আসছে রাহা কোহিনূর ফিল্মস প্রযোজিত ছবি “চাইনি তো এমন কিছু”। ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাস ও জীবনের অপ্রত্যাশিত মোড়—এই সবকিছুর মিশেলে নির্মিত হয়েছে ছবিটি।
ছবিটির কাহিনী, পরিচালনা ও গীত রচনা করেছেন রামিজ রিয়াজ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন বিদ্রোহী ঘোষ এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টে বজ্রমানিক। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী ও রাঘব চ্যাটার্জি, যা দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে বলেই আশা করা হচ্ছে।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও মধুমিতা সরকার। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এস. নন্দা (হায়দ্রাবাদ), প্রিয়া সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, ভরত কল, টিনা রায়, শিউলি দাস, গৌতম দাস এবং রাজ মন্ডল। ছবিটির কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সন্দীপন আইচ ও কৃষ্ণ মন্ডল।
গায়ক রাঘব এবং রূপঙ্কর বাগচী দুজনেই এই ছবির গান নিয়ে খুব আশাবাদী। দুজনেই বলেছেন সংগীত পরিচালক বিদ্রোহী ঘোষ খুব পুরনো তাদের কাছের মানুষ আর গানগুলো মানুষের মনে গেঁথে যাবে।
ছবিটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ধনী স্টুডিও ফিল্ম সার্ভিস অফিসে। টেকনিক্যাল ও মিউজিক্যাল দিক থেকে ছবিটি একটি নতুন মাত্রা যোগ করবে বলে নির্মাতাদের বিশ্বাস।
প্রযোজনা সংস্থা জানায়, “চাইনি তো এমন কিছু” শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়—এটি মানুষের অনুভূতি, ভুল সিদ্ধান্ত এবং জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি। দর্শকদের জন্য এটি হবে এক ভিন্নধর্মী সিনেমাটিক অভিজ্ঞতা।খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে“চাইনি তো এমন কিছু”

