বারবিকিউ নেশন পশ্চিমবঙ্গের চন্দননগরে তাদের সম্প্রসারণ অব্যাহত রাখল




চন্দননগর স্টেশন রোডের ACASA বিল্ডিং-এর ৩য় তলায় তাদের ১৭তম আউটলেট চালু করা হলো (ঠিকানা: চন্দননগর স্টেশন রোড, বাগবাজার, চন্দননগর, হুগলি – ৭১২১৩৬, পশ্চিমবঙ্গ)
পশ্চিমবঙ্গ, ২৩ মার্চ, ২০২৬: তাদের সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রেখে, ভারতের অন্যতম শীর্ষ ক্যাজুয়াল ডাইনিং চেইন বারবিকিউ নেশন আজ চন্দননগর স্টেশন রোডের ACASA বিল্ডিং (Zudio)-এ পশ্চিমবঙ্গে তাদের ১৭তম আউটলেট উদ্বোধন করল। প্রায় ২৭৭২ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই আউটলেটটি আধুনিক ও আকর্ষণীয় ইন্টেরিয়র দিয়ে সাজানো হয়েছে এবং এখানে একসঙ্গে ৮২ জন অতিথি বসতে পারবেন। কর্পোরেট লাঞ্চ এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য এটি একটি আদর্শ স্থান।
এই উপলক্ষে বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেড-এর রিজিওনাল ম্যানেজার (পূর্ব) মি. সুমন মুখার্জি বলেন,“চন্দননগরে আমাদের সম্প্রসারণ অব্যাহত রাখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। স্টেশন রোড, ACASA বিল্ডিং (Zudio)-এ আমাদের ১৭তম আউটলেট চালু করতে পেরে আমরা গর্বিত। আমরা আমাদের অতিথিদের স্বাগত জানাতে এবং তাদেরকে আমাদের সেরা আতিথেয়তা ও উৎকৃষ্ট পরিষেবা প্রদান করতে আগ্রহী, যা আমাদের অন্যদের থেকে আলাদা করে।”
বারবিকিউ নেশনের ‘ইট-অল-ইউ-ক্যান’ বুফেতে নিরামিষ ও আমিষ উভয় ধরনের নানা রকম খাবারের সমাহার রয়েছে। স্টার্টারের জন্য অতিথিরা উপভোগ করতে পারেন-আঙ্গারা পনির টিক্কা, হরিয়ালি কাবাব, তন্দুরি আলু, কর্ন সল্ট অ্যান্ড পেপার, চিকেন আঙ্গারা কাবাব, সিচুয়ান চিকেন, ফিশ ফিঙ্গার,কড়াই পনির, বাসন্তী পুলাও ডাল মাখনি,সাদা ভাত, জিরা আলু, ভেজ মাখানওয়ালা, চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, চিকেন ফ্রাইড রাইস, পানি পুরি, পাপড়ি চাট,টালুমেইন স্যুপ, গ্রিন স্যালাড, পাপড়, আচার, রায়তা, আঙ্গুরি গুলাব জামুন, আনারস পেস্ট্রি, ফিরনি, সুজি কেক এবং ২ ধরনের আইসক্রিমসহ আরও অনেক কিছু। রেস্তোরাঁটির বিস্তৃত মেনু অতিথিদের আরও বেশি উপভোগ করতে উৎসাহিত করবে।
বারবিকিউ নেশন সম্পর্কে
বারবিকিউ নেশন ২০০৬ সালে মুম্বাইয়ে তাদের প্রথম আউটলেট চালুর মাধ্যমে ‘DIY’ (নিজে করে নেওয়া) কুইজিন ধারণাকে জনপ্রিয় করে তোলে, যেখানে টেবিলের উপর লাইভ গ্রিলের ব্যবস্থা থাকে। একটি সহজ লক্ষ্য নিয়ে এই ব্র্যান্ডটি শুরু হয়েছিল—গ্রাহকদের আকর্ষণীয় মূল্যে একটি সম্পূর্ণ ডাইনিং অভিজ্ঞতা প্রদান করা। এই দর্শন তাদের পরিষেবার প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে এবং দ্রুত সম্প্রসারণে সহায়তা করেছে। গত ২০ বছরে বারবিকিউ নেশন ভারত ও বিদেশে ৮১টিরও বেশি শহরে ২০০টিরও বেশি আউটলেট স্থাপন করেছে। এই সময়ে ব্র্যান্ডটি ইন্টারঅ্যাকটিভ লাইভ কাউন্টার এবং ‘Barbeque-in-a-box’ নামে একটি অনন্য ডেলিভারি পোর্টফোলিও চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *