ন্যাশনাল, 4 ফেব্রুয়ারি 2026: নিঞ্জার দুনিয়ায় সমস্ত মুভমেন্টকেই মূল্যবান বলে মনে করা হয়। একদম সঠিক সময়ে দেখানো হ্যান্ড সাইন, ডিপ ফোকাস করার কোনও মুহূর্ত এবং অনেক প্রচেষ্টা করে পাওয়া কোনও ছোট জয়, এসবের মাধ্যমেই কোনও হিরোর জার্নিকে সংজ্ঞায়িত করা হয়। এই আইডিয়াকে মূলধন করেই, ব্রিটানিয়া ট্রিট ক্রিম ওয়েফার, Sony YAY!-এর সাথে তার গ্লোবাল এনিমে আইকন, Naruto-র জন্য কোলাবোরেট করার কথা ঘোষণা করেছে। এই পার্টনারশিপের দ্বারা স্পেশাল এডিশন প্যাক বাজারে নিয়ে আসা হয়েছে যা Naruto ইউনিভার্স দ্বারা অনুপ্রাণিত এবং ভারতের প্রথম এফএমসিজি ব্র্যান্ড হিসাবে, ব্রিটানিয়া, এই ফ্র্যাঞ্চাইজির সাথে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে।
Naruto হল একটি গ্লোবাল সংস্কৃতিগত বৈশিষ্ট্য যা Naruto Uzumaki-এর জার্নির বিবরণ তুলে ধরে যিনি তার গ্রামের প্রধান তথা হোকেজ (Hokage) হওয়ার স্বপ্ন নিয়ে নিরন্তর প্রচেষ্টা করে গেছেন। এই সিরিজের অ্যাকশনের মধ্যবিন্দুতে রয়েছে জাটসু-র ধারণা এবং তার পাশাপাশি আমরা নিঞ্জার দ্বারা ব্যবহৃত রহস্যময়ী শিল্পকলা ও কৌশলেরও স্বাক্ষরও খুঁজে পাই। ক্লাসিক নিঞ্জার হ্যান্ড সাইনের সুনির্দিষ্ট ক্রমকে পারফর্ম করার মাধ্যমে এইসব কৌশল আরম্ভ করা হয়। এটি এমনই একটি প্রক্রিয়া যাতে দক্ষতা ও আত্মত্যাগ, দুয়েরই প্রয়োজন হয়।
এই লঞ্চের মধ্যবিন্দুতে রয়েছে #TreatItJutsuItWinIt ক্যাম্পেন, যা Schbang-এর পরিকল্পনা-মাফিক তৈরি করা হয়েছে। এই ক্যাম্পেনে, কোনও নিঞ্জার শৃঙ্খলাপরায়ণতা ও প্রতিদিনের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার নমনীয়তার প্রয়াসের মধ্যে নানা ধরনের সাদৃশ্য খোঁজার চেষ্টা করা হয়েছে। এই ফিল্মে সেইসব মানুষ তথা যোদ্ধাদের বড় করে দেখানো হয়েছে যারা নিজেদের আবেগকে সুসংহত করে রাখে এবং প্রতিদিনের জীবনে দেখা দেওয়া নানা ভয় ও অনিশ্চয়তার মুহূর্তগুলির অন্তরায়কে সরিয়ে দিয়ে এগিয়ে যায়। তারাই প্রতিদিনের জীবনের সত্যিকারের নিঞ্জা। এটি সেই বিশ্বাসকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে যেখানে মনে করা হয় যে প্রতিটি ছোট ছোট ভালো বা মহৎ কাজের জন্য একটি ট্রিট পাওয়া জরুরি। গ্রাহকদের মধ্যে অন্তর্লীন Naruto-কে জাগিয়ে তোলার জন্য তাদের উৎসাহ প্রদান করার মাধ্যমে, এই ক্যাম্পেন সেই সামর্থ্যের সাফল্যকে উদযাপন করে যা এর প্রতিটি ছোট ছোট অর্থপূর্ণ অ্যাকশনে দেখতে পাওয়া যায়।
তাছাড়া, ক্যাম্পেনে, অ্যানিমে অনুরাগীদের কথা মাথায় রেখে ডিজাইন করা ইন্টার্যাক্টিভ ডিজিটাল অভিজ্ঞতাকেও ফিচার করে। স্পেশাল এডিশন প্যাকে দেওয়া QR কোড স্ক্যান করার মাধ্যমে, গ্রাহক একটি AR-ভিত্তিক চ্যালেঞ্জ অ্যাক্সেস করতে পারবেন যেখানে তাদের বিখ্যাত জাটসু হ্যান্ড সাইন পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হবে। এই ক্রমকে সফলভাবে সম্পূর্ণ করা হলে, অংশগ্রহণকারীরা এক্সক্লুসিভ Naruto মার্চেন্ডাইজ জেতার সুযোগ পাবেন।
এই কোলাবোরেশনের ব্যাপারে বলতে গিয়ে, মার্কেটিং ব্রিটানিয়া – জেনারেল ম্যানেজার, সিদ্ধার্থ গুপ্তা বলেন, “অ্যানিমে ভারতের কমবয়সী ও নবীন গ্রাহকদের মধ্যে একটি শক্তিশালী সাংস্কৃতিক প্রভাব তৈরি করতে সমর্থ হয়েছে এবং এই স্পেসের মধ্যে সবচেয়ে পরিচিত ও গ্রাহকের প্রভূত ভালোবাসা পাওয়া ফ্র্যাঞ্চাইজি হল Naruto ব্র্যান্ড। এই বিশেষ কোলাবোরেশনের মাধ্যমে, আমাদের গ্রাহকদের, Naruto-এর এক চমকপ্রদ জগতে নিয়ে আসতে পেরে, আমরা যারপরনাই আনন্দিত। এই সংযোগের মাধ্যমে গ্রাহক একটি ইমারসিভ অভিজ্ঞতা পাবেন এবং গেমিফায়েড ফর্ম্যাটে, ফ্যান তথা অনুরাগীরা Naruto ইউনিভার্সের সাথে ইন্টার্যাক্ট করতে পারবেন। ব্রিটানিয়াতে আমরা সমানে এনগেজমেন্টের নানা ধরনের উদ্ভাবনীমূলক উপায় এক্সপ্লোর করে চলেছি যা আমাদের গ্রাহকদের সাথে অর্থপূর্ণ ও সংস্কৃতিগতভাবে প্রাসঙ্গিক কানেকশন তৈরি করতে সাহায্য করে।”
এই সংযুক্তির ব্যাপারে বলতে গিয়ে, Sony YAY!-এর মার্কেটিং, OAP ও লাইসেন্সিং অ্যান্ড মার্চেন্ডাইজিং – হেড, সুজয় রায় বর্ধন বলেন, “অ্যানিমে বর্তমানে ভারতের মেইনস্ট্রিম কালচারাল ফোর্সে পরিণত হয়েছে, যা Naruto-এর মতো ফ্র্যাঞ্চাইজির সাথে একটি গভীর, মাল্টি-জেনারেশনাল ফ্যান্ডমকে তৈরি করে দেয়। এই ধরনের কোলাবোরেশনের মতো কর্মপ্রচেষ্টা, ব্র্যান্ডকে সেই সাংস্কৃতিক গতিবেগকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং অর্থপূর্ণ উপায়ের পাশাপাশি নানা ধরনের পরীক্ষামূলক প্রয়াসের মাধ্যমেও নতুন নতুন দর্শকদের সাথে এনগেজ করার উপায় খুঁজে দেখা হয়।”
ক্যাম্পেনের সম্পর্কে বলতে গিয়ে, Schbang-এর ন্যাশনাল ক্রিয়েটিভ ডাইরেক্টর, দীপশিখা রবি, নিজের মতামত শেয়ার করে বলেন, “‘#TreatItJutsuItWinIt’ ক্যাম্পেনের মাধ্যমে ব্রিটানিক ট্রিট ক্রিম ওয়েফারকে, একটি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে আমাদের প্রাত্যহিক জীবনের প্রাপ্তির অঙ্কে জমতে থাকা সমস্ত বৃহৎ ও ক্ষুদ্র জয়, এই দুই ধরনের কৃতিত্বকেই স্বীকৃতি দেওয়া হয়। Naruto-এর সাথে করা এই পার্টনারশিপের মাধ্যমে, ব্রিটানিয়া ট্রিট সেইসব মুহূর্তে নিজের উপস্থিতিকে আরও জোরালোভাবে তুলে ধরেছে, যখন তার প্রয়োজনীয়তা অবিসংবাদী হয়ে যায় অর্থাৎ সেই উপযুক্ত সময়ে একটি অর্জিত ট্রিট।”
সারা দেশে ছড়িয়ে থাকা রিটেল আউটলেটগুলিতে Naruto প্যাক এখন উপলভ্য আছে। সেটি বুদ্ধিমত্তা প্রদর্শনের শান্ত, নিরিবিলি কার্যকলাপ থেকে শুরু করে সাহসিকতা দেখানোর মুহূর্ত, যেকোনও কিছুই হতে পারে। কিন্তু এর প্রতিটি ছোট ছোট অ্যাকশন ও কর্তব্যই জাটসু করার একটি সুযোগকে সামনে নিয়ে আসে এবং তার সাথে থাকে ট্রিট উপভোগ করার সুযোগ। আপনার প্যাক কিনুন, জাটসু পারফর্ম করুন এবং নিজের জয়কে উদযাপন করুন।
চ্যালেঞ্জে কীভাবে অংশগ্রহণ করতে পারবেন:
স্পেশাল এডিশন ব্রিটানিয়া ট্রিট ক্রিম ওয়েফার প্যাকের উপর দেখানো QR কোড স্ক্যান করুন
AR অভিজ্ঞতা অ্যাক্টিভেট করুন এবং বিখ্যাত জাটসু হ্যান্ড সাইন পারফর্ম করার জন্য প্রদত্ত প্রম্পট অনুসরণ করুন
এক্সক্লুসিভ Naruto মার্চেন্ডাইজ জেতার সুযোগ আরও বাড়াতে, চ্যালেঞ্জ সম্পূর্ণ করুন*

